Main Menu

ধান ও চালের অবৈধ মজুদ ঠেকাতে আশুগঞ্জে খাদ্য অধিদপ্তরের অভিযান

[Web-Dorado_Zoom]

ধান ও চালের অবৈধ অতিরিক্ত মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়েছে প্রশাসন।

আজ রোববার সকালে উপজেলার বিভিন্ন চাতালকল ও অটো রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমীন।

অভিযানে লাইসেন্স না থাকায় উপজেলা শহরের সোনারামপুরের ফাতেমা অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিভিন্ন চাতালকল ও অটো রাইস মিলে সন্তোষজনক মজুদ পেয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, খাদ্য পরিদর্শক উম্মে মানসুরা ও আশুগঞ্জ খাদ্য গুদামের ওসি এলএসডি শিমুল দেসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, খাদ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্সধারী চাল ব্যবসায়ী, রাইস মিলারদের কেউই চলতি মৌসুমে তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করতে পারবেন না। যদি কেউ তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অবৈধ মজুদ ঠেকাতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আগামীতেও তাদের এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন কর্মকর্তারা।সূত্র: বাসস






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares