Main Menu

Tuesday, April 29th, 2025

 

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ঢেউ’-এর উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীরা কোনো রাজনৈতিক পরিচয়ে পরিচিত নয়—তারা কেবলই সন্ত্রাসী। সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ ঠেকানো যাবে না। তারা দ্রুত হামলার ঘটনায় জড়িত মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী, কাইয়ুম মিয়াসহ অন্যদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরের মির্জাপুর এলাকায় মাইনুদ্দিন রুবেলের ওপর হামলা চালানো হয়। তিনিRead More


নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে উজ্জল ও পারভেজ নামে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের ধনাশী গ্রাম নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জল (১৮)। নিহত উজ্জল নানার বাড়িতে থাকতেন। প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনা স্থলে উজ্জল মারা যায়। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন

ছয় দফা বাস্তবায়নের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।   মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় প্রতিবাদ সমাবেশসহ নানা স্লোগান দিতে থাতেন। একপর্যায়ে দুপুরের দিকে প্রতিষ্ঠানের শিক্ষকসহ কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাস ত্যাগ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। বিক্ষোভকালে বক্তব্য দেন- কারিগরি ছাত্র আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো. জামিল আহম্মেদ সিয়াম, মোহাম্মদ সাগর, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রুমি আক্তার, মোহাম্মদ রাকিব হোসেন প্রমুখ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরাRead More


রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব (এপিএস) রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মাদক ব্যবসা, সীমান্তে গরু পাচার, বদলি ও টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগের প্রেক্ষিতে দুদক তদন্তে নেমেছে। রাশেদুল কাউসারের পাশাপাশি তার স্ত্রী লুৎফুন নাহার, ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উত্তম কুমার চক্রবর্তী ও তার স্ত্রী কৃষ্ণা কাবেরি চক্রবর্তীর সম্পদের খোঁজও নেওয়া হচ্ছে। উত্তম কুমার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কসবা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি। রাশেদুল কায়সার ও উত্তম চক্রবর্তীর বাড়ি বায়েকRead More


নবীনগরের বাড্ডা ও বাড়াইল গ্রামের সংঘর্ষে নিহত এক, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া (৬০)। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে,গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও একRead More


নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল (২০) ও পারভেজ (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কের ধনাশী গ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ ও মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নবীনগর-রাধিকা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী উজ্জ্বল মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরেক মোটরসাইকেল আরোহী পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুরRead More


বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। রোববার (২৭ এপ্রিল) রাতে ও সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছে। রোববার রাতে আধিপত্য বিস্তার নিয়ে গিয়াস উদ্দিন ও আমিন মেম্বারের নেতৃত্বে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এরই জের ধরে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়েRead More


বাঞ্ছারামপুরে বজ্রপাতে কৃষক নিহত

বাঞ্ছারামপুরে বজ্রপাতে মানিক মিয়া (৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় হানিফ মিয়া (৬০) নামের আরেক কৃষক আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার চরমরিচাকান্দি গ্রামের মৃত কালা গাজীর ছেলে। বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক ফারুক আলম জানান, জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মানিক মিয়া ও হানিফ মিয়া বজ্রপাতে আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং হানিফ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। তিনি আরো জানান, পরিবারেরRead More


নবীনগরে ধরা পড়ল ২৫ কেজির বোয়াল

নবীনগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার মনতলা সীতারামপুর ব্রিজের নিচে তিতাস নদী থেকে মাছটি ধরেন জেলে সুধীর বর্মনের নৌকার জেলেরা। জানা যায়, নবীনগর পৌরসভার গোপীনাথপুর গ্রামের জেলে সুধীর বর্মন ও তাঁর সঙ্গীরা প্রতিদিনের মতো সোমবারও তিতাস নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকায় করে তাঁরা নদীতে জাল ফেলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের জালে ২৫ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়ে। পরে মাছটি নবীনগর বাজারে কুয়েতপ্রবাসী জালাল উদ্দিনের কাছে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। নৌকার মালিকRead More


আখাউড়ায় ৮ মাদক সেবনকারীকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড

আখাউড়ায় মাদক সেবন করায় ৮ জন মাদক সেবনকারীর প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী মেজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মোঃ মোহাম্মদ ফয়সাল উদ্দিন জানান, দুপুরে রেলওয়ে জংশন এরাকায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় আখাউড়া রেলওয়ে জংশনের উওর পাশে বসে মাদক সেবন করার অপরাধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ এর ৩৬(৫) ধারায় ৮ জন মাদক সেবনকারীর প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদন্ডপ্রাপ্ত মাদকRead More


This site is protected by wp-copyrightpro.com