Main Menu

বাঞ্ছারামপুরে বজ্রপাতে কৃষক নিহত

[Web-Dorado_Zoom]

বাঞ্ছারামপুরে বজ্রপাতে মানিক মিয়া (৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় হানিফ মিয়া (৬০) নামের আরেক কৃষক আহত হয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার চরমরিচাকান্দি গ্রামের মৃত কালা গাজীর ছেলে।

বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক ফারুক আলম জানান, জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মানিক মিয়া ও হানিফ মিয়া বজ্রপাতে আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং হানিফ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মানিক মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares