Main Menu

আখাউড়ায় ৮ মাদক সেবনকারীকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড

[Web-Dorado_Zoom]

আখাউড়ায় মাদক সেবন করায় ৮ জন মাদক সেবনকারীর প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী মেজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মোঃ মোহাম্মদ ফয়সাল উদ্দিন জানান, দুপুরে রেলওয়ে জংশন এরাকায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় আখাউড়া রেলওয়ে জংশনের উওর পাশে বসে মাদক সেবন করার অপরাধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ এর ৩৬(৫) ধারায় ৮ জন মাদক সেবনকারীর প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কারাদন্ডপ্রাপ্ত মাদক সেবনকারীরা হলেন, নরসিংদীর মোঃ হৃদয় (১৯), ব্রাহ্মণবাড়িয়ার মোঃ এনামুল হক (২৫), বগুড়া জেলার মোঃ আসিফ (৬০), কুমিল্লার মোঃ এরশাদ মিয়া (৪৩), ঢাকা জেলার মোঃ আকবর (৪০), মুন্সীগঞ্জ জেলার মোঃ হিরা (৩০), টাঙ্গাইল জেলার মোঃ মনির হোসেন (২৫), শরীয়তপুর জেলার মোঃ নজরুল ইসলাম (৪০)।।।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares