Main Menu

February, 2024

 

কসবায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্তস্তবক অর্পন করা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরন। ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন ও দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুসহ নেতাকর্মীরা। এদিকে শহীদ মিনারে আসা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ বলেন, ভাষার জন্য একমাত্র বাঙালি জাতি প্রাণ দিয়েছে। তাজা রক্ত ঝরিয়েছে। দুঃখজনক হলেওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত গ্রন্থমেলা শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণ স্মরণে শুরু হয়েছে তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলা। মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট এলাকায় এ মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অদ্বৈত গ্রন্থমেলার আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কবি মো আবদুল কুদদূসের সভাপতিত্বে ও কবি হেলাল উদ্দিন হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যের সাহিত্যিক অশোকানন্দ রায়বর্ধন, ছড়াকার বিমলেন্দ্র চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো মনির হোসেন, সাবেক কাউন্সিলর ফেরদৌস রহমান, গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল ভৌমিকRead More


নবীনগরে সড়ক পথে যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধকরলেন এমপি-ফয়জুর রহমান বাদল

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক পথে সকল প্রকার যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধ করলেন সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। গত এক সাপ্তাহ যাবৎ বছরের পর বছর চলতে থাকা এ যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধ করার পর থেকে এলাকার যানবাহন শ্রমিক সহ সাধারন মানুষের মাঝে আনন্দ বিরাজ করতে দেখা গেছে। স্থানীয় অটোরিক্সা ও সিএনজি সহ ট্রাক চালকরা জানান, আমারা এতোদিন এলাকার কিছু সন্ত্রাসীদের কাছে জিম্বি ছিলাম। তারা আমাদের কাছ থেকে অবৈধভাবে প্রতিদিন যানবাহন থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করতো। চাঁদা না দিলে আমাদের মারধর করতো। আমাদের অসংখ্য যানবাহনRead More


কসবায় দেয়াল চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেয়াল চাপায় মোঃ আকির হোসেন (৯) নামে এক মাদরাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আকির হোসেন পাশ্ববর্তী মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের মনির হোসেনের ছেলে। সে চৌবেপুর জামিয়া শামছুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার নুরানী বিভাগের ছাত্র ছিলো। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আকিরের চাচা দেলোয়ার হোসেন জানান, পারিবারিক অস্বচ্ছলতার কারনে আকির তার নানার বাড়িতে থেকে মাদরাসায় পড়তো। সোমবার দুপুরের দিকে আকির হোসেন তার নানার বাড়ি থেকে সামান্য দুরত্বে বাবুল মিয়ার বাউন্ডারির দেয়ালেRead More


সরাইলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণ

মোহাম্মদ মাসুদ  সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইটের দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা সদরের ইউনিয়নের নিজসরাইল গ্রামের মৃত সৈয়দ আল-আমিনের স্ত্রী মোছাঃ ফারকিন বেগম’র (৪৫) বিরুদ্ধে। অভিযোগ করেছেন তারই ভাসুরের ছেলে মৃত তোফাজ্জল আলীর ছেলে সৈয়দ রুবেল। আদালতের নোটিশ থেকে জানা যায়, পিটিশন নং-১১১/২০২৪ এবং এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, ব্রাহ্মণবাড়িয়া এর স্মারক নং-১৭২, তারিখ-৩১/০১/২৪ খ্রিঃ। ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারা আদেশ জারি করা হয়েছে। আদালতের সেই আদেশ অমান্য করে সেখানে ইটের দেয়াল নির্মাণ করছেন ফারকিন বেগম। এবিষয়ে মামলার বাদী সৈয়দ রুবেল জানান, ওই জায়গাটি আমাদের পৈত্রিকRead More


ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ‘অদ্বৈত গ্রন্থমেলা-২০২৪’

অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘অদ্বৈত গ্রন্থমেলা-২০২৪’। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অদ্বৈত গ্রন্থমেলার আহবায়ক কবি মো. আ. কুদদূস, পুরস্কার কমিটির আহবায়ক কবি জয়দুল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা ও প্রচার কমিটির আহবায়ক মো. মনির হোসেন। মেলায় ২০টি বইয়ের স্টল থাকবে। অনুষ্ঠানমালায় প্রতিদিন থাকবে আলোচনা, কবিকন্ঠে কবিতাপাঠ, একক ও দলীয় আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, বাউল আসর, নাটক।Read More


ব্রাহ্মণবাড়িয়া সদরে গ্রামের দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ : অর্ধশত বাড়িঘরে হামলা, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া সদরে গ্রামের দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের অর্ধশতাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়।এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সদর উপজেলার কালিসীমা গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিসীমা গ্রামের খানিবাড়ি গোষ্ঠী ও সিরাজ আলী বাড়ির গোষ্ঠীর একটি পক্ষ এবং দোলা বাড়ি গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য বাবুল মিয়া ও অন্য একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেনRead More


নবীনগরের সমাজহিতৈষী স্বর্গীয় সাধন দেবের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘গুণীজন সংবর্ধনা’

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ‘লৌহমানব’ খ্যাত সমাজহিতৈষী স্বর্গীয় সাধন দেবের জন্মশতবার্ষিকী উপলক্ষে  এক নান্দনিক ‘গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারী রাতে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার সাধন পল্লীতে প্রণব কান্তি দেব স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতপর্ব উদ্যানতত্ত্ববিদ ও বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কাউছার। প্রণব কান্তি দেব স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা সলিলা চৌধুরীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এড: শিব শংকর দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, উপ-সচিব প্রতুলRead More


ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় শহরের কুমারশীল মোড় আইসিইউ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার আবাসিক চিকিৎসক (আরএমও) ফয়জুর রহমান জানান, তত্ত্বাবধায়ক স্যার দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। রোববার জেলা প্রশাসনের একটি মিটিংয়ে যোগদান শেষে দুপুরে তিনি হাসপাতালে ফিরে আসেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালRead More


This site is protected by wp-copyrightpro.com