নবীনগরের সমাজহিতৈষী স্বর্গীয় সাধন দেবের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘গুণীজন সংবর্ধনা’
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিগতকাল ১৭ ফেব্রুয়ারী রাতে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার সাধন পল্লীতে প্রণব কান্তি দেব স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতপর্ব উদ্যানতত্ত্ববিদ ও বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কাউছার।
প্রণব কান্তি দেব স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা সলিলা চৌধুরীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এড: শিব শংকর দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, উপ-সচিব প্রতুল কুমার সাহা, বিশিষ্ট নাট্যজন ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল আহামেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম লালু, বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু সহ আরো অনেকেই।
« ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের ইন্তেকাল (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়া সদরে গ্রামের দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ : অর্ধশত বাড়িঘরে হামলা, আহত ২৫ »



















