February, 2024
সরাইল ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডোবা থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের ছোট দেওয়ান পাড়া এলাকা থেকে কন্যা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ স ম আরিফুর রহমান জানান, ছোট দেওয়ান পাড়ায় একটি ভবনের পেছনে কচুরিপানাসহ ডোবায় ময়লা ফেলা হয়। এরমধ্যে একটি ব্যাগে কন্যা নবজাতকের মরদেহ পাওয়া যায়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে নবজাতকটির রবিবারই জন্ম হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
সরাইলে শিক্ষা কর্মকর্তাকে বিদায় জানান শিক্ষক সমিতি
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ জামিল খান কে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান উপজেলা শিক্ষক সমিতি। উনাকে অবসর জনিত বিদায় জানানো হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সভাকক্ষে এ অনুষ্টানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন। অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজারRead More
নবীনগরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলমের মতবিনিময়
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: শাহ আলম। স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নিজের এ প্রার্থীতার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার সকাল সারড় এগারটার দিকে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া সহ উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের উন্নয়নের সারথি হিসেবে কাজ করার জন্য আওয়ামীলীগ সর্মর্থীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোঘনা করেন সাবেক এই ছাত্রলীগ নেতা মো:Read More
ছেলেমেয়েরা দেশপ্রেমিক নাগরিক হয়ে বেড়ে উঠুক: গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী
চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে ১৯তম শিশু মেধা বৃত্তি পরীক্ষা ও শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গণে এ শিশুমেধা বৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন। আয়োজকরা জানান, এই মেধা বৃত্তি পরীক্ষার মধ্যদিয়ে আগামী দিনে নতুন প্রজন্ম মেধাদীপ্ত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠবে। গত ৯ ডিসেম্বর জেলার ৮টি জেলার ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৫৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে চিনাইরRead More
৯ মার্চ উপনির্বাচন
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আজ শুক্রবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে প্রার্থীদের মধ্যে মোঃ হেলাল উদ্দিন পেয়েছেন চশমা প্রতীক, মোঃ শফিকুল আলম এমএসসি পেয়েছেন আনারস প্রতীক ও মোঃ বিল্লাল মিয়া পেয়েছেন ঘোড়া প্রতীক। জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তফসিল ঘোষণার পর ৬ জন মনোনয়ন ফরম সংগ্রহRead More
তত্ত্বাবধায়কের মৃত্যুর পর ‘দুর্ব্যবহারকারী’ দুই আরএমওর রানা-ফায়েজের বদলি
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের (৫১) মৃত্যুর দুদিন পর আলোচিত দুই আবাসিক চিকিৎসকের (আরএমও) বদলির আদেশ হয়েছে। তাঁরা হলেন– মোহাম্মদ ফাইজুর রহমান ও রানা নূরুস শামস। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাঁদের বদলির আদেশ হয়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ওয়াহীদুজ্জামান কর্তব্যরত অবস্থায় গত ১৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হন। একই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বদলির আদেশ পাওয়া দুই চিকিৎসক গত বছর তত্ত্বাবধায়কের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছিল। সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ না দেখলেও হাসপাতাল তত্ত্বাবধায়কের মৃত্যুর দুদিনের মাথায় বদলির আদেশ পেয়েছে। মহাপরিচালকের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরেরRead More
নবীনগরে ট্রাক্টর উল্টে খাদে পরে চালকসহ নিহত ২ আহত ১
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ট্রাক্টর উল্টে খাদে পরে চালকসহ দুজন নিহত হয়েছে, আহত হয়েছে একজন। আজ বৃহস্প্রতিবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়ন বড়হিত মৌড়ের পূর্ব পাশে নবীনগর টু রাধিকা সড়কে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ব্রাহ্মণহাতা নারুই গ্রামের মো. আলামিন মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (১৫)। নিহতরা হলেন- উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন ব্রাহ্মণহাতা (নারুই) গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন রুটি খামের শাহজাহান মিয়ার ছেলে চালক এনামুল হোসেন ৩৫। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বড়হিত মৌড়ের পূর্ব পাশে নবীনগর টুRead More
ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসাহ
১০ বছর পর হচ্ছে কসবা দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন লিঃ নির্বাচন
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেডের নির্বাচন। গত ১২ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ছিলো প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ। কসবা মোসলেমগঞ্জ বাজার (নতুন বাজার) দি কসবা কোÑ অপারেটিভ কর্পোরেশন লিমিটেড কার্যালয়ে সকল প্রার্থীদের মনোনয়নপত্র জমা গ্রহন করেন নির্বাচন পরিচালনা কমিটি। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন, সদস্য হিসেবে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ বেলাল হোসেন ও কো-অপারেটিভRead More
মায়ের লাশ দেখতে প্রবাস থেকে ফিরছিলেন, পথে ট্রাকের ধাক্কায় নিহত
ব্রাহ্মণবাড়িয়ার ইতালিপ্রবাসী শাহ আলমের (৫০) মা গতকাল বুধবার মারা গেছেন। শেষবারের মতো তাঁর মরদেহ দেখার জন্যই আজ বৃহস্পতিবার শাহ আলম দেশে ফেরেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আনার জন্য মাইক্রোবাস নিয়ে তিন স্বজন গিয়েছিলেন। ফেরার পথে নরসিংদীর শিবপুরে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাঁদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহ আলম ও তাঁর এক স্বজন নিহত হন। আজ দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া সদরের উত্তর নাটাই এলাকার শাহজাহান মিয়ার ছেলে। নিহত অপর ব্যক্তির নাম মো. সেলিম (৪৫)। তিনিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় তত্ত্বাবধায়কের মৃত্যুর দুই দিন না পেরোতেই ডাক্তারদের পিকনিক!
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামান কর্মরত অবস্থায় মারা যাওয়ার পর শোকবার্তা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু মৃত্যুর ৪৮ ঘন্টা না পেরোতেই খোদ তার নিজ কর্মস্থলের ২৫ জন চিকিৎসক প্রমোদ ভ্রমণে যাওয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে হাসপাতাল খোলার দিন ২৫ সদস্যের চিকিৎসক দল তাদের পরিবার পরিজন নিয়ে পিকনিকের উদ্দেশ্যে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি পাহাড়ে পাঁচতারকা মানের দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট যান। পরে বিকেলে আরো ১০ জন চিকিৎসক তাদের সঙ্গে অংশ নেন। সব মিলিয়ে তাদের পরিবার পরিজনসহ প্রায় ২ শতাধিক লোক পিকনিকে অংশ নেয়Read More



















