Main Menu

নবীনগরে ট্রাক্টর উল্টে খাদে পরে চালকসহ নিহত ২ আহত ১ 

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ট্রাক্টর উল্টে খাদে পরে চালকসহ দুজন নিহত হয়েছে, আহত হয়েছে একজন। আজ বৃহস্প্রতিবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়ন বড়হিত মৌড়ের পূর্ব পাশে নবীনগর টু রাধিকা সড়কে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ব্রাহ্মণহাতা নারুই গ্রামের মো. আলামিন মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (১৫)।

নিহতরা হলেন- উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন ব্রাহ্মণহাতা (নারুই) গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন রুটি খামের শাহজাহান মিয়ার ছেলে চালক এনামুল হোসেন ৩৫।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বড়হিত মৌড়ের পূর্ব পাশে নবীনগর টু রাধিকা সড়কে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে শিবপুরের দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়। ঐ সময় চালকসহ সহকারী ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টরের আরেক সহকারী। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় একজন কে উদ্ধার করলেও দুজন ঘটনা স্থলে মারা যান। আহত হওয়া ব্যাক্তি কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

তারা আরও বলেন, অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর কারণে এবং রাধিকা টু নবীনগর রোড নতুন হওয়ায় গাড়ির ড্রাইভার গুলো বেপরোয়া গতিতে গাড়ি চালায়।এতে প্রায় দূর্ঘটনা ঘটে যাচ্ছে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল ও তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares