Main Menu

February, 2024

 

নবীনগরে অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যান সমিতির সাধারণ সভায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে খাইরুল আমিন কে সর্মথন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার  অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যান সমিতির  সাধারণ সভায় আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা হাজী খাইরুল আমিন কে সর্মথন দিলেন অবসরপ্রাপ্ত সৈনিকরা। আজ ১৮ ফেব্রুয়ারী রবিবার নবীনগর সদর বাজারের সৈনিক হোটেলের তিন তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত সাধারন সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী খারুল আমিকে সভার প্রধান অতিথি করে সৈনিক সমাজ কল্যান সমিতির নেতার সরাসরি এই ঘোষনা প্রদান করেন। অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যান সমিতির সভাপতি সাবেক ওয়া: অফিসার মো. আবু জাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:  কামাল উদ্দিনের সঞ্চালনায় ৩৮ তম সাধারণRead More


ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৪১তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একাডেমির উপদেষ্টা কবি আসাদ চৌধুরীর স্মরণে এ সভার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজন সংগঠনের নবীন-প্রবীণদের এক মিলনমেলায় পরিণত হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) শহরের গভ. মডেল গার্লস হাই স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য একাডেমির পরিচালক অ্যাডভোকেট আবু তাহের-এর সভাপতিত্বে ও কবি জয়দুল হোসেনের পরিচালনায় শুরুতে সংগঠনের সদস্যদের পরিচিতি, বিগত বছরের কার্যতালিকা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দূছ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সহযোগীRead More


কসবায় যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

কসবা প্রতিনিধি::  ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় অসহায়-ছিন্নমূল মানুষদেরকে নিয়ে এক ব্যতিক্রমী উৎসবমুখর পরিবেশে কেক কেটে ও মিষ্ঠি বিতরণ করে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প মনকাশাইর মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাড়েরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। কসবা উপজেলা যুগান্তর স্বজন সমাবেশ এর সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় এর প্রভাষকRead More


সরাইলে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দৈনিক যুগান্তর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে সরাইল প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলীর  সভাপতিত্বে এবং সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার সরাইল প্রতিনিধি মো. মুরাদ খান। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর সাবেক এমপি ও বিশিষ্ট কলামিস্ট এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া,  সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইলRead More


গণপূর্তমন্ত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের গণসংবর্ধনা

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে টানা চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে যৌথভাবে গণসংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী বলেন, যারা নির্বাচনে আমার জন্য কাজ করেছেন তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা, তাদের কাছে আমার ঋণের কোনো শেষ নেই। যারা আমাকে ভোট দেননি, আমার বিরোধিতা করেছেন আমি তাদেরও প্রতিনিধি। আজকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উপস্থাপনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপন হলো উবায়দুল মোকতাদির ম্যুরাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ম্যুরাল স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের খৈয়াসার মোদকবাড়ী মোড়ে এই ম্যুরাল উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।  উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফাহিমা খাতুন জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর এই ম্যুরাল স্থাপন করা হয়েছে। তাদের অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি এই ম্যুরাল। তিনিও আপন মহিমায় ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ভালোবাসেন। এ সময় জেলা আওয়ামীRead More


জেলা আ’লীগের সাংগঠনিক দুর্বলতা দূর করতে বললেন মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সবধরনের সাংগঠনিক দুর্বলতা দূর করার নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হয়েছি। কিন্তু কিছু কিছু কেন্দ্রে প্রত্যাশিত ভোট পাইনি এবং কয়েকটি কেন্দ্রে বিজয়ী হতে পারিনি। এসব কেন্দ্র সংশ্লিষ্ট কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক দুর্বলতা আছেRead More


রাশিয়ার কারাগারে পুতিন বিরোধী নাভালনি’র মৃত্যু

গত এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি মারা গেছেন। কারা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে দেখা হতো নাভালনিকে।রাশিয়ার একটি আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছিল। গত বছরের শেষের দিকে মি. নাভালনিকে বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে স্থানান্তর করা হয়েছিল। ইয়ামালো-নেনেটস্ জেলার কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার একটু হাঁটাহাঁটি করার পর একটু অসুস্থ বোধ করছিলেন তিনি।প্রায় সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে পড়েন বলে বিবৃতিতে জানানো হয়।আরো উল্লেখ করা হয়, জরুরি চিকিৎসক দলকে ডাকা হলে তারা নাভালনির জ্ঞানRead More


ড. ইউনূসের মামলায় সরকারের কোনো হাত নেই: আইনমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনুসের নামে করা মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।ড. ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশের ব্যাপারে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ড. ইউনূসের নামে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং স্বাধীন দুনীর্তি দমন কমিশন। এগুলোতে সরকারের কোনো হাত নেই। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আপনারা (সাংবাদিকরা) মানুষের স্বতঃস্ফূর্তরা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয় মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলো করবেন, সেদিকেই মনোযোগ দিচ্ছে।Read More


কসবায় গলা কেটে এক বৃদ্ধকে খুন, দুই লাখ টাকা লুট

কসবায় আবদুল মান্নান (৭২) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। ঘরে থাকা দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, আবদুল মান্নানকে গলা কেটে খুন করে দুর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়েছে। লাশটি আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহত আবদুল মান্নান উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আবদুল খালেক গাজীর ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার তিন মেয়ে ও একRead More


This site is protected by wp-copyrightpro.com