Main Menu

February, 2024

 

সারা দেশেই বহুতলবিশিষ্ট অ্যাপার্টমেন্ট প্রজেক্ট করব: গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘সারা দেশেই বহুতলবিশিষ্ট অ্যাপার্টমেন্ট প্রজেক্ট করব। অ্যাপার্টমেন্টের একটি অংশ প্রবাসীদের জন্য সংরক্ষিত রেখে বাকিটা সাধারণের কাছে বিক্রি করার ব্যবস্থা করব।’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে গণপূর্তমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এ কথা বলেন। তিনি ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। মোকতাদির চৌধুরী বলেন, ‘মন্ত্রিত্ব কোনো বড় বিষয় নয়। দেশের জন্য কাজ করা হলো বড় কথা। এখন যে অপরিকল্পিত আবাসন চলছে,Read More


লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশ, দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করার অভিযোগে ‘দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের পুরাতন জেল রোডে ওই ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম। পরে মোহাম্মদ জামশেদুল আলমের ভ্রাম্যমাণ আদালত ডায়াগনস্টিকটি সিলগালা করে দেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট জামশেদুল আলম বলেন, প্রতিষ্ঠানটির লাইসেন্সসহ বৈধতার কোনো কাগজপত্র ছিল না। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারটি খুবই অপরিচ্ছন্ন ছিল। সেজন্য ভোক্তা অধিকার আইন এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী এটি সিলগালা করেRead More


ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস্তবায়ন দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ এর উদ্যোগে ৪০তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস্তবায়ন দিবস-২০২৪খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি রাতে বাংলা ব্যাকরণ স্রষ্টা জেলা সদরের পূর্ব পাইকপাড়ার প্রয়াত অধ্যাপক হরলাল রায় রোডস্থ সংগঠণের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারোয়ার লিটন। আলোচনা সভায় আজ হতে ৪০ বছর পূর্বে ১৯৮৩ সালে মহকুমা হতে জেলা দাবীতে ঐতিহাসিক জেলা আন্দোলন, চূড়ান্ত পর্বে ২৭ নভেম্বর হরতালের দিন রেলওয়ে ষ্টেশনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতেRead More


সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী ও সম্পাদক তফছির

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার(১৪ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ আলী সভাপতি ও মো: তৌফিক আহমেদ তফছির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এসকে ইউসুফ ও সামসুল আরেফিন। সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। নির্বাচনে ৫ টি পদের জন্য লড়েন ১০ প্রার্থী, সভাপতি পদে দুইজন, সম্পাদক পদে দুইজন, সহসভাপতি পদে চারজন, সাহিত্য ও পাঠাগারRead More


কসবায় অবৈধ ট্রাক্টর কেড়ে নিলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

কসবা প্রতিনিধি::  ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় মাটিবাহী অবৈধ ট্রাক্টর কেড়ে নিলো এসএসসি পরীক্ষার্থী ফেরদৌস আহমেদ (১৬) নামে এক কিশোরের প্রাণ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কসবা-আখাউড়া সড়কের চাপিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত ফেরদৌস কসবা পৌর শহরের চড়নাল গ্রামের হামদু মিয়ার পুত্র। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ফেরদৌসের এবছর কসবা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করার সৌভাগ্য হলোনা। তার অকাল মৃত্যুতে পরিবার, স্কুলের ছাত্র-শিক্ষক ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ফেরদৌস আহমেদ এসএসসি পরীক্ষার্থী হওয়ায় বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে দোয়া চাইতে নানার বাড়ি পাশ্ববর্তীRead More


প্রবাসীদের আইনি সেবা দিতে পুলিশের সহায়তা ডেস্ক

প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আইনী সেবা দিতে প্রবাসী সহায়তা ডেস্ক খুলেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। বুধবার (১৪ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রবাসী সহায়তা ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নুরেআলম মিনা। প্রবাসী এবং তাদের স্বজনরা স্বশরীরে এসে অভিযোগ জানানোর পাশাপাশি হটলাইন নাম্বারে ফোনকল, হোয়াটসঅ্যাপ, ইমো এবং টেলিগ্রামের মাধ্যমেও কাঙ্খিত সেবা নিতে পারবেন। দিবারাত্রি ২৪ ঘণ্টাই সহায়তা ডেস্কের সেবা নিতে পারবেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা। এর আগে জেলা পুলিশ লাইনের ড্রিলশেডে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন রেঞ্জ ডিআইজি। এতে তিনজন প্রবাসী সিআইপিকে সম্মাননা জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদRead More


বিয়ের ৪ দিন পর নববধূ খুন, ভারতে পালানোর সময় গ্রেপ্তার স্বামী

আখাউড়ায় নববধূকে গলা কেটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি স্বামী আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া উপজেলার বড়মুড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আখাউড়া থানা পুলিশ হামিদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবদুল হামিদ (২৮) উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। আখাউড়া থানা পুলিশ জানায়, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার সৌদিআরব ফেরত ছেলে আব্দুল হামিদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে তাসলিমার বিয়ে হয়। পরে বিয়ের মাত্রRead More


বিএনপি থেকে বহিষ্কৃত একরামুজ্জামান যোগ দিলেন আওয়ামী লীগে

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান আওয়ামী লীগে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা বোট ক্লাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগে যোগ দেন। সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে বহিষ্কৃত হন তিনি। একরামুজ্জামানের ব্যক্তিগত রাজনৈতিক সহকারী মোহাম্মদ এনামুল হুদা বিষয়টি করেছেন। তিনি বলেন, সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সংসদ সদস্যকে সাদরে গ্রহণ করে নিয়েছেন। কলার ছড়ি প্রতীক নিয়ে নির্বাচনRead More


নাসিরনগরের মৎস্য চাষীদের অভিজ্ঞতা বিনিময় সফর

নাসিরনগর প্রতিনিধি:: কমিউনিটি বেজইড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের মৎস্য চাষীদের নিয়ে নরসিংদীতে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগর উপজেলার ২০ জন মৎস্য চাষী ও নরসিংদী সদরের মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামের আধুনিক মৎস্য খামারি মোঃ ফেরদৌস রহমানের সাথে তার মৎস্য খামারে দিনব্যাপী এ অভিজ্ঞতা বিনিময় করা হয়। এ সময় মৎস্য খামারী ফেরদৌস সিবিও গ্রুপের আওতায় দিনব্যাপী পুকুরে মাছচাষের বিষয়ে এবং তার নিজ খামারে পাংগাস, তেলাপিয়া, পাবদা, গুলশা কার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনের আধুনিক কলাকৌশল বর্ণনা করেন। এছাড়াও নরসিংদীRead More


ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সদস্যদের সন্তানদের এসএসসি পরীক্ষায় সফলতা কামনা করে দোয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যদের সন্তানদের আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ১০ জন সাংবাদিকের সন্তান, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের ফুলেল শুভেচ্ছাসহ পরীক্ষার উপকরণ প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এসময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। প্রেসক্লাবের সহসভাপতি নিয়াজ মো. খান বিটুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম. কাউসার এমরান,Read More


This site is protected by wp-copyrightpro.com