Main Menu

February, 2024

 

বিজয়নগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব আমেনা বেগম দাখিল মাদ্রাসার এসএসসি (দাখিল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রতিষ্ঠাতার স্মরণে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসার হলরুমে মাদ্রাসার সুপার মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল গফুরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান,শ্রীপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, মো:মুজিবুর রহমান, মাওলানা কামরুল হাসান,মোখলেছুর রহমান প্রমুখ।


বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে অবকাঠামো নির্মাণ করতে হচ্ছে : গণপূর্ত মন্ত্রী

ভৌগোলিকভাবে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে অবকাঠামো নির্মাণ করতে হচ্ছে বলে জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার (একটিং) নরদিয়া সিম্পসন‘র সৌজন্য সাক্ষাকালে মন্ত্রী এ কথা বলেন। অবকাঠামো নির্মাণের সাথে পরিবেশ সুরক্ষা ও ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয় সামনে রেখে কাজ করতে হবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, টেকসই অবকাঠামো উন্নয়ন ও সবার জন্য আবাসন নিশ্চিত করা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলায় অস্ট্রেলিয়ার সরকার, বিভিন্ন  বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটের কাজ করার সুযোগ রয়েছে। তিনি প্রয়োজনীয় দক্ষতাRead More


আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো ১০ টন আদা

আখাউড়া স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর ভারত থেকে প্রায় ১০ টন আদা আমদানি করা হয়েছে।সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আদা নিয়ে একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়। এর মধ্য দিয়ে আবারও গতি ফিরছে বন্দরের আমদানি বাণিজ্যে। প্রতি টন আদার আমদানি মূল্য ৪৫০ মার্কিন ডলার। আদাগুলো কাস্টমস ক্লিয়ারিংয়ের জন্য কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স হাসান এন্টারপ্রাইজ। আখাউড়া স্থলবন্দর ট্রাফিক মো. রোকনুজ্জামান জানান, হাসান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি। আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিতRead More


নবীনগরে একটি দীঘিতে ভেসে উঠেছে দেহ থেকে বিচ্ছিন্ন দুইটি পা

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দীঘিতে ভেসে উঠেছে দেহ থেকে বিচ্ছিন্ন দুইটি পা। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিটঘর গ্রামের উত্তরপাড়া থেকে ভাসমান পা দুইটিকে উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়রা দীঘিতে পা দুইটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা দুইটি উদ্ধার করে। উদ্ধার করা পা দুইটি কিছুদিন পূর্বে জেলা সদর থেকে উদ্ধার করা মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহের বলে ধারণা করা হচ্ছে।তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে। বিষয়টি নিয়ে নবীনগর থানা পুলিশের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াRead More


বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে বিদায় সংবর্ধনা

বিজয়নগর সংবাদদাতা : বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ও প্রতিষ্টাতা আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলামের স্বরনে  বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।আজ রবিবার সকালে স্কুল এন্ড কলেজের হল রুমে স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস মাষ্টারের  পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান খান শাওন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, ওসি তদন্ত হাসান জামিল, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান,মাওলানা মোহাম্মদ মোখলেছুর রহমান,  জেলা আওয়ামীলীগ নেতাRead More


কসবায় রহিজ হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী গ্রেপ্তার

কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ী গ্রামে রহিজ মিয়া হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পরোয়ানভুক্ত পলাতক আসামী জজ মিয়াকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। রোববার ভোর রাতে কসবা থানা ওসি রাজু আহমেদের নেতৃত্বে এস.আই কামাল হোসেন ও সোহেল শিকদার সংগীয় ফোর্স নিয়ে প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জজ মিয়া উপজেলার নিমবাড়ী গ্রামের জমসেদ মিয়ার ছেলে। রোববার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ্য, উপজেলার নিমবাড়ী গ্রামের জমসেদ মিয়ার ছেলে মনির মিয়ার নামে থাকা একটি মামলায় ওয়ারেন্ট বের হলে এ বিষয়েRead More


যুগ বিজ্ঞানের হলেও কোরআনের আইনে রাষ্ট্র পরিচালনা করতে হবে- অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ও পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহি আলাইহি’র খলিফা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, যুগ বিজ্ঞানের হলেও কোরআনের আইন চলবে। তিনি বলেন, আমার বুদ্ধিজীবী ভাইয়েরা বলেন বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, মর্ডান যুগ, অত্যাধুনিক যুগ, এ যুগে নাকি কোরআনের আইন চলেনা। যুগ যেটাই হোক কোরআনের আইন চলবে। তিনি শুক্রবার রাতে সদর উপজেলার বিরামপুরস্থ বায়তুল করিম মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স এবং এলাকাবাসীর আয়োজনে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বয়ানে এসব কথা বলেন। তিনি বলেন, বুদ্ধিজীবীদের হৃদয় কুলষিত হয়ে যাওয়ায় তারা কোরআনকে পছন্দ করেন। বর্তমানে যে ভাবে নাস্তিকতারRead More


নাসিরনগরে চার দিনে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত চার দিনে উপজেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা প্রত্যেকেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। এদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত শিক্ষার্থীরা হলেন, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের সমীর পালের ছেলে নয়ন পাল (১১), একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উপজেলা সদরের কাশিপাড়ার মানিক দাসের মেয়ে রিয়া দাস (১৪), কুন্ডা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী মসলন্দপুর গ্রামের সুবোধ রায়ের মেয়ে রিতু রায় (১৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরেRead More


সংরক্ষিত নারী আসনে ব্রাহ্মণবাড়িয়ায় ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ১৪ মার্চ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসনের নির্বাচন। গত ৬ ফেব্রম্নয়ারি সকাল ১০টা থেকে গত বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলায় ৬টি সংসদীয় আসন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নের প্রত্যাশায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সদ্য সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মিনারা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীRead More


সরাইল ভালো কাজের পুরষ্কার পেলো ৬৬ জন পুলিশ সদস্য

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল থেকে পরিচালিত অনলাইন গণমাধ্যম “পুবের আলো মাল্টিমিডিয়া” কর্তৃক ভালো কাজের পুরষ্কার পেয়েছে ৬৬ জন পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৮ ই ফেব্রুয়ারি) রাত ৯ টায় সরাইল থানা কমপ্লেক্সে পুবের আলো’র চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপহার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ এমরানুল ইসলাম, সরাইল থানার উপপরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান, এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, মানবিক সরাইলRead More


This site is protected by wp-copyrightpro.com