Main Menu

February, 2024

 

উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীণ বেসরকারি বালক শিক্ষা প্রতিষ্ঠান জেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উৎসব মুখর পরিবেশে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল এর সার্বিক তত্ত্বাবধানে ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য।Read More


হর্ষ উৎফুল্ল পরিবেশে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হর্ষ উৎফুল্ল পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম সরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠান সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪খ্রি: ৭ ফেব্রুয়ারি বুধবার প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার ছাত্রী, অভিভাবক, সকল শিক্ষকদের উপস্থিতিতে প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণের পর বর্ণিল বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. শান্তনু চৌধুরী। এর আগে তিনি জাতীয় পতাকা ও বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন ক্রীড়া পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়ের রেডক্রিসেন্ট সদস্যারা মনোজ্ঞ শরীর চর্চা প্রদর্শনRead More


বিদ্যালয় প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার শতাব্দীপ্রাচীন (১৮৮৬ সালে প্রতিষ্ঠিত) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচ পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি একই অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা মৌলভী আবদুস সোবহান উকিল (আবদু মিয়া) এর ৮৬-তম মৃত্যুবার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল মঞ্চে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা।এতে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররমRead More


কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি

অবৈধপথে ভারতে অনুপ্রবেশের অপরাধে কারাভোগ শেষে ১২ বাংলাদেশি নারী-পুরুষ আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। বিভিন্ন সময় দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার হয়ে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন তারা। ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে আগরতলা থেকে আখাউড়া সীমান্তের চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। প্রত্যেকে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত জেল খেটেছেন। প্রবেশের পর আখাউড়া উপজেলা প্রশাসন তাদের ফুল দিয়ে বরণ করে নেয়। আগরতলা আখাউড়া স্থলবন্দরে তাদের ভারত থেকে গ্রহণ করার সময় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো.Read More


সরাইলে মাটি কাঠা শ্রমিকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাটি কাঠা শ্রমিকের লাশ উদ্বার করেছে পুলিশ । উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে । আজ (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামাবাদ থেকে নিহত শ্রমিক মো. সবুজ মিয়া ( আকরাম) (১৫)লাশ উদ্ধার করে পুলিশ। তিনি মাধবপুর উপজেলা ধর্মকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিয়ালউরি গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা ইসলামাবাদ গোগদ এলাকার এক টিকাদার ড্রেজারে মাটি কাটা কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন সবুজ। প্রতিদিনের মত সোমবার উচালিয়াপাড়া ফসলি জমির মাঠে এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটার সময় পাড় ভেঙ্গে ধসেরRead More


মতবিনিময় সভায় জেলা প্রশাসক

স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে মিলেমিশে কাজ করতে হবে

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের সাথে সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড ও ভিশন বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম, কসবা থানা অফিসার ইনচার্জRead More


নবীনগরে উপজেলা ভূমি অফিসের সৌন্দর্য বর্ধনে দৃষ্টিনন্দন ফুলের বাগান উদ্বোধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি অফিসের ভেতরে পুরাতন রেকর্ড রুমের পেছনে পরিত্যক্ত জায়গায় সৌন্দর্য বর্ধনের জন্য দৃষ্টিনন্দন ফুলের বাগান প্রতিষ্ঠা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। “কুসুম কানুন”নামের আড়াই শতক পরিত্যক্ত জমিতে এই ফুলের বাগানটিতে বিভিন্ন প্রজাতির ও সৌন্দর্য বর্ধক ২৫০টি ফুলের চারা রোপণ করেন তিনি। সেখানে তিনি দর্শনার্থীদের বসার জন্য কয়েকটি সুন্দর ওয়াটিং স্থানও নির্মাণ করে দেন। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই দৃষ্টিনন্দন ফুলের বাগানটি সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদRead More


আনন্দ মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

“একজন ক্রীড়াবিদ দেশের রাষ্ট্রদূত” শ্লোগানে প্রয়াত দানবীর অন্নদা চরণ রায় প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র সরকারি বালক শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪খ্রি: আনন্দ মুখর পরিবেশে ৫ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয়ের নিজস্ব স্থান বোর্ডিং মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক ফরিদা নাজমীন এর সভাপতিত্বে সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়াবিদদের মাঠ পরিভ্রমণে অভিবাদন গ্রহণ এবং বর্ণিল বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আরও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলাRead More


মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনার পাশে থাকবো: গণপূর্তমন্ত্রী

কঠিন সময়ে মন্ত্রিত্বের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত “শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স” এ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতির র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিযুক্ত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি ম. শাজাহান খাদেম। অনুষ্ঠানেRead More


সরাইলে মামলায় আসামি করে বাড়িঘর লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন।

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামলায় আসামি করে বাড়িঘর লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছেন হরিপুর গ্রামবাসি। শনিবার (০৩ ফ্রেব্রুয়ারি) বিকালে  উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে গ্রামের প্রায় তিন শতাধিক নারী–পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আক্কাস মন্ডল, আব্দুল হাসিম,আকবর মেম্বার,জামেনা খাতুন,মুক্তার মিয়া প্রমূখ। বক্তারা বলেন,গত বছরের ৪ আগষ্ট উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের হাফিজ উদ্দিন (৫২) নাতি রায়হানের ছুরিকাঘাতে নিহত হন। এই হত্যাকান্ডকে কেন্দ্র করে নিহত হাফিজ উদ্দিনের গ্রুপের লোকেরা মামলায় আসামি করে তাদের বাড়িঘর লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়াRead More


This site is protected by wp-copyrightpro.com