January, 2024
৩ দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয় দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে। তবে বন্ধের সময় বন্দর দিয়ে দুইদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সংসদ নির্বাচন উপলক্ষে গত ৬-৮ জানুয়ারি পর্যন্ত তিনদিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতেRead More
কসবা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলেন কুটি ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন
কসবা প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরদিন আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলেন কুটি ইউপি চেয়ারম্যান, কুটি ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক, উপজেলা আওয়াম লীগ সহ-সভাপতি ও কসবাÑআখাউড়া ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি মোঃ সাইদুর রহমান স্বপন। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে কুটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের শত শত সমর্থকদের উপস্থিতিতে এ ঘোষনা দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক রেজা’র সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বিলকিস বেগম,Read More
স্বতন্ত্ররাই বিরোধী দল হবে কিনা, জানতে অপেক্ষা করতে হবে: আইনমন্ত্রী
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের মোটরস্ট্যান্ড এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে যারা জয়লাভ করেছেন- তাদের জোটবদ্ধ হওয়া– না হওয়ার বিষয়টি পরিস্কার না হওয়া পর্যন্ত বিরোধী দল কাকে বলা হবে- তা জানতে অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের মোটরস্ট্যান্ড এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছেন।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির সব প্রার্থী জামানত খুইয়েছেন
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। তবে নির্বাচনে ভরাডুবির কারণে চার প্রার্থীর প্রত্যেকেই জামানত খুইয়েছেন। জামানাত হারানো জাপা প্রার্থীরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে শাহানুল করিম ওরফে গরীবুল্লাহ সেলিম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মোবারক হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আমজাদ হোসেন। যদিও জাপার প্রার্থীর জন্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য মো. শাহজাহান আলম দলীয় সিদ্ধান্তে শেষ মুহূর্তে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকRead More
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিজয়ী মোকতাদির চৌধুরী
বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয়, নৌকা প্রতীকে মোকতাদির চৌধুরী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭ ভোট। আসনটিতে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। মোকতাদির চৌধুরী জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান। তিনি কাঁচি প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ০৩৭ ভোট। ৯৪ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোকতাদির চৌধুরী।Read More
নৌকাকে হারিয়ে জিতলেন একরামুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান পারসনের সাবেক উপদেষ্টা ও বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ একে একরামুজ্জামান। রোববার (৭ জানুয়ারি) রাতে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। ৭৯ কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল শেষে দেখা যায়, কলার ছড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী একে একরামুজ্জামান পেয়েছে ৮৯ হাজার ৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুল হক ভূইয়া ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন। তিনি কলার ছড়ি প্রতীকে ৮৪ হাজার ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা ঈগল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৮১ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ ফলাফল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। আসনটির ১১৮ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৪: আইনমন্ত্রী আনিসুল হক জয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিজয়ী হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনি ২ লাখ ১৪ হাজার ভোট বেশি পেয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোটের ফলাফলের সর্বশেষ তথ্যে এ চিত্র দেখা যায়। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। এর বিপরীতে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। আর ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।
সরাইল হত্যা মামলার মূল অপরাধি’কে বাদ দেয়ার অভিযোগ
মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বরজু হত্যা মামলার সাত আসামিকে অভিযোগ থেকে বাদ দিয়ে চার্জশিট দেয়ায় অভিযোগকারী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আ স ম আতিকুর রহমান বলেন, আমরা অধিকতর তদন্ত করে যাদেরকে কোন কিছুতেই পাইনি তাদেরকে অভিযোগ থেকে বাদ দিয়েছি। গত ৫ সেপ্টেম্বর উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া এলাকায় মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে ঘর থেকে ডেকে নিয়ে বরজু মিয়া কে হত্যা করা হয়। বরজু মিয়া লোপাড়া মধ্যপাড়া এলাকার আলী আফজল এর ছেলে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সুজন মিয়াRead More
রাহ্মণবাড়িয়া-৫ :: নির্বাচনী প্রচারনা শেষ,এখন কার মুখে থাকবে জয়ের হাসি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: আজ ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর)আসনে নির্বাচনী প্রচারনা শেষ। এখন কার মুখে থাকবে জয়ের হাসি। জানা যায়, ২১ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঘটিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩১০জন। ভোটের জন্য লড়াই করছেন ৭ প্রতিদ্বন্ধী প্রার্থী তারা হলেন-আ’লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল (নৌকা),জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ মোবারক হোসেন দুলু (লাঙ্গল),ইসলামী ঐক্যজোটে মনোনীত প্রার্থী মোঃ মেহেদী হাসান(মিনার),বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী জামাল সরকার(একতারা),বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী ছৈয়দ জাফরুল কদ্দুছ(ফুলের মালা),তৃণমূলRead More



















