Main Menu

January, 2024

 

অটোচালক হত্যা মামলায় তিনজনের ফাঁসি

বাঞ্ছারামপুরে অটোচালককে হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ শারমীন নিগার এই রায় প্রদান করেন। মামলায় দুজনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ের সময় সব আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, জেলার বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুরের মতিন মিয়ার ছেলে মো. কবির হোসেন (২২), একই এলাকার শাহ আলম শেখের ছেলে সজিব মিয়া প্রকাশ সজিব শেখ (২৫) ও লিটন মিয়ার ছেলে মো. মনির হোসেন (২৫)। খালাস পেয়েছেন আব্দুল আওয়াল ও রুবেল নামের দুইRead More


মোকতাদির চৌধুরী মন্ত্রী হওয়ার খবরে আনন্দমিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মন্ত্রী হচ্ছেন, এ খবরে খুশি ব্রাহ্মণবাড়িয়াবাসী। নতুন মন্ত্রিসভায় যে ২৫ জন পূর্ণ মন্ত্রী হচ্ছেন, তাঁদের মধ্যে মোকতাদির চৌধুরীর নাম রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে তিনিই প্রথমবারের মতো মন্ত্রী হতে যাচ্ছেন। এই খবরে আওয়ামী লীগ-ছাত্রলীগ জেলায় আনন্দমিছিল করেছে। মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এই আসন থেকে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেউই পূর্ণ মন্ত্রী হননি। এই আসন থেকে প্রথমবারেরRead More


বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতিদান পেলেন মোকতাদির, হচ্ছেন মন্ত্রী

ছিলেন তুখোড় ছাত্রনেতা। সক্রিয় অংশগ্রহণ ছিল মুক্তিযুদ্ধে। করেছেন সরকারি চাকরি। অবসর নিয়ে আবার রাজনীতিতে। হয়েছেন চারবারের সংসদ সদস্য। বর্ণাঢ্য সেই রাজনৈতিক জীবনেরই যেন প্রতিদান পেলেন র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাকা হয়েছে। এ অবস্থায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের কোনো সংসদ সদস্য। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে টানা চতুর্থবারের মতো নির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা চলছিল। তিনি দ্বাদশ জাতীয় সংসদRead More


শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে তিন শতাধিক ছিন্নমূল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে থাকা শারীরিক প্রতিবন্ধী, বৃদ্ধ ও অসহায় ছিন্নমূল শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এসব কম্বল বিতরণ করেন। জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। পরে তিনি প্ল্যাটফর্মে থাকা শারীরিক প্রতিবন্ধী, বৃদ্ধ ও অসহায় ছিন্নমূল শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দেন। কম্বল বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসকRead More


বিজয়নগরে ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই

বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই । এসময় একটি সিএনজি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার(১০ জানুয়ারী) দুপুর ১ টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। পরে অগ্নিকাণ্ডেরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস,সিয়াম অটো সার্ভিস, শ্যামল ভ্যারাইটি ষ্টোর, সোফল ষ্টোর,সজল ষ্টোর এবং মা পরিবহন নামের একটিRead More


নবীনগরে বালু মহলের ড্রেজার ব্যাবসায়ীকে জরিমানা 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ব্যাবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা পশ্চিম মালুমহালে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা পশ্চিম বালুমহাল আকস্মিক পরিদর্শন করি। এ সময় সীমানার বাহিরে পাওয়া একটি ড্রেজার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইজারা গ্রহীতাদের ডেকে নির্ধারিত সীমানার মধ্যে ড্রেজার চালানো, সন্ধ্যার পর ড্রেজার না চালানো এবং এর ব্যত্যয় ঘটলেRead More


নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা

নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন আজ বুধবার রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা আগামীকাল বৃহস্পতিবার শপথের পর জানা যাবে। আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ৩৭। মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), দীপু মনি (চাঁদপুর-৩),Read More


কসবায় কিশোরীকে হত্যার অভিযোগ

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব শত্রুতার জের ধরে হোসনে আরা (১৪) নামে অষ্টম শ্রেনীতে পড়ুয়া এক মাদ্ররাসা ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১০ জানুয়ারি) ভোররাতে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হোসনে আরা নিমবাড়ী গ্রামের নাসির মিয়ার মেয়ে। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কিন্তু প্রতিপক্ষের দাবী নিজেরাই মেরে আমাদের হয়রানী করতে এ ঘটনা ঘটিয়েছে । ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহার আলী ও কসবা থানা ওসি মোঃ রাজু আহাম্মদ। নিহতRead More


নবীনগরে পানিতে ডুবে খালা ভাগিনীর মর্মান্তিক মৃত্যু 

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে খালা ভাগিনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হচ্ছে কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা ও কসবা উপজেলার কুডি গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা। নিহত সায়মার মা জুহেরা বেগম জানান, দুপুরে ইমলা(৬) ও তার খালা সায়মা(১২) বাড়ি পাশ্ববর্তী পুকুরে গোছল করতে গিয়ে ইলমা পানিতে পড়ে  ডুবে যায়। তাকে বাঁচাতে সায়মাও পানিতে লাফ দেয়। সাঁতার না জানার কারনে তারা তীরে আসতে পারেনি। নবীনগর থানার ওসি মাহাবুব আলম বলেন, পানিতে ডুবে দুইটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি।


হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন উবায়দুল মোকতাদির চৌধুরী

হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসন থেকে টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সোমবার সকাল থেকে নিজ বাড়ি শেকড়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনভর সাধারণ মানুষ, সুশীল সমাজ ও দলীয় নেতাকর্মীরা স্বত:স্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রিয় নেতা ও অভিভাবককে ফুলেল শুভেচ্ছা জানান। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষ, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ,Read More


This site is protected by wp-copyrightpro.com