January, 2024
নির্বাচনী অ্যাপে ঘরে বসেই মিলবে ভোটার নম্বর ও কেন্দ্র
ভোটার, প্রার্থী ও নাগরিকদের বিভিন্ন তথ্যের নিশ্চয়তা দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার নম্বর, কেন্দ্রের নাম ও লোকেশন, ভোট পড়ার হার, প্রার্থীদের হলফনামাসহ নির্বাচনের বিভিন্ন তুলনামূলক চিত্র ঘরে বসেই যে কেউ জেনে নিতে পারবেন। আজ শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের যে অ্যাপ সম্প্রতি আমরা উদ্বোধন করেছিলাম, সেখানে কেন্দ্রভিত্তিক দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানা যাবে। ভোটকেন্দ্রের তথ্য এখনই জানতে পারছেন, যেকোনো ভোটারের ভোটকেন্দ্র কোনটি এবং লোকেশন কোথায় জানা যাচ্ছে। এক প্রশ্নের জবাবেRead More
প্রচার শেষ, অপেক্ষা এখন চূড়ান্ত পরীক্ষার
জাতীয় সংসদে একটি আসন— সকল রাজনীতিবিদের জীবনে একবার হলেও থাকে এ প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের সুযোগ আসে প্রতি পাঁচ বছর পর পর। চলতি ২০২৪ সালেও এমন এক পরীক্ষার সামনে দাঁড়িয়েছেন প্রায় দুই হাজার রাজনৈতিক ব্যক্তিত্ব। আর তাদের সেই স্বপ্ন পূরণ হয় সাধারণ জনগণের ভোটের মাধ্যমে। তাই সেই স্বপ্ন পূরণে সাধারণ ভোটারের দরজায় দাঁড়াতে হয় প্রার্থীদের। এবারো তার ব্যতিক্রম হয়নি। সাধারণের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা চেয়েছেন ভোট। বিভিন্ন রকমের ব্যানার-পোস্টারের সঙ্গে মিছিল, গণসংযোগ, সমাবেশ, সভা, মতবিনিময়সহ নানা উপায়ে ভোটারদের আকর্ষণ ও ভরসা আদায়ের চেষ্টা করেছেন তারা। ইতোমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণারRead More
জানা গেল কে ছিল ইরানের বোমা হামলার পেছনে
বুধবার (৩ জানুয়ারি) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এক জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের কেরমান প্রদেশে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক টেলিগ্রাম বার্তায় গোষ্ঠীটি জানায়, তারা-ই ওই হামলা চালিয়েছে। এদিকে, এ হামলায় নিহতের সংখ্যায় আবারও সংশোধন এনেছে ইরান। নতুন হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৮৪ জন ঘোষণা করেছে দেশটি। এর আগে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা প্রাথমিকভাবে ১০৩ জন নিহত হওয়ার খবর দিয়েছিল। এ ছাড়া ও রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল হামলায় আরও ২১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যেRead More
ফিরোজুর রহমান ওলিওর নির্বাচনী ইশতেহার ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও (কাচিঁ প্রতিক) ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এসময় তার পক্ষে ইশতেহার পাঠ করেন এডভোকেট মোঃ শাহপরান। ফিরোজুর রহমান তার ইশতেহারে জীব-বৈচিত্র রক্ষায় তিতাস নদী ও বিভিন্ন খাল পুঃণ খনন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে অকাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে শান্তিপূর্ণ একটি পরিকল্পিত নগরীতে গড়ে তোলার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। পরে তিনি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনসহ সকলের সহযোগিতাRead More
আমি দুধ ব্যবসায়ী, পঁচা দুর্গন্ধ যুক্ত খাবার পছন্দ করিনা-মোকতাদির চৌধুরী
মো:জিয়াদুল হক বাবু : বিজয়নগরে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আজ মঙ্গলবার বিকালে ইসলামপুর বাজারে নির্বাচনী সভায় ব্রাহ্মণবাড়িয়া (সদর -বিজয়নগর) আসনের নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, আমি দুধ ওয়ালা,দুধের ব্যবসা করি। পঁচা দুর্গন্ধযুক্ত খাবার আমি পছন্দ করি না। দুধ বাচ্চা,বৃদ্ধ সবাই খেতে পারে। তেমনি আমাকে আপনারা সবাই ভাল কাজে ব্যবহার করতে পারবেন। তিনি আরো বলেন, আমি গত ১৩ বছরে সরকারি টাকা দিয়ে এলাকার ব্যপক উন্নয়ন করেছি।রাস্তা ঘাট, স্কুল কলেজ সব জায়গায় কাজ করছি এবং অনেক কাজ এখনো চলমান আছে। আপনারা মাদক ব্যবসাকে বন্ধRead More
আব্দুর রহমান মুন্সির মৃত্যুতে দলিল লেখক সমিতির শোক
চট্টগ্রাম বিভাগীয় ও জেলা দলিল লেখক কমিটির উপদেষ্টা প্রবীণ দলিল লেখক হাজী আব্দুর রহমান মুন্সি (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর দলিল লেখক সমিতির গভীর শোক প্রকাশ করেছে। ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান খন্দকার এক শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি যেন মহান রাব্বুল আলামিন দান করেন সে দোয়া কামনা করেন। তিনি বলেন,Read More
ব্রাহ্মণবাড়িয়া-২ এমপি ও উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে ভোটারদের আতঙ্কিত করার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য এবং দুই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোসহ ভোটারদের হুমকি দিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে এই অভিযোগ করেন ‘কলারছড়ি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন মঈন। অভিযোগে বলা হয়, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সী ও সদ্য (বিদায়ী বছরের নভেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে) নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শাহজাহান আলম সাজু সরকারি গাড়ি ব্যবহার করে উপজেলাগুলোর বিভিন্ন জায়গায় গিয়ে সরাসরি ও মোবাইলফোনে মো. মঈন উদ্দিনRead More
সরাইলে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় সামসু মিয়া (৫৭) নামের এক পথচারী নিহত হয়েছে। ২ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসু মিয়া ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সামসু মিয়া সড়কের এক পাশ থেকে অন্য পাশে পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি মারা যান। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাইভেটকার টি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় বই উৎসবে ৬২ লক্ষাধিক বই বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস,এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক ফরিদা নাজমীন। বই উৎসবে জেলার ৯ টি উপজেলায় ২ হাজার ৫৫৯টিRead More
বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে হাটঁছে- সাবেক ডিজি ফাহিমা খাতুন
মো: জিয়াদুল হক বাবু ঃ বিজয়নগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির ভাষনে মাউশির সাবেক ডিজি ফাহিমা খাতুন বলেন, বাংলাদেশ আর গরীব দেশ নাই, এই দেশ এখন উন্নয়নের মহাসড়কে হাটঁছে। নিজেস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ সহ বিভিন্ন মেগা প্রজেক্ট নির্মান করেছে।তিনি আরো বলেন আজ বছরের প্রথম দিনে দেশের ৩ কোটি ৮১ লক্ষ শিক্ষার্থীর হাতে প্রায় ৩৫ কোটি টাকার বই বিনামূল্যে দিয়েছেন এবং নারীদের বিধবা ভাতা,গর্ভবতি ভাতা সহ ১৭ ধরনের ভাতা দিচ্ছেন।আজ সোমবার দুপুরে কেনা গ্রামে নাদিরা বেগমের সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মো: জহিরুল ইসলামের পরিচালনায়Read More



















