December, 2023
নবীনগরে পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়েছে খুনের মামলার আসামী
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়েছে হালিম মিয়া (৩০) নামে এক আসামি। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া হালিম মিয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা মামলা ও চাঁদাবাজী মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সে খাগাতুয়া গ্রামের কাদির মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা ও চাঁদাবাজী মামলার অন্যতম আসামি মো. হালিম মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নে অবস্থান করছেন এমন খবর পেয়ে নবীনগর থানা পুলিশ খাগাতুয়া গ্রামে অভিযান চালায়। শনিবার সন্ধ্যার দিকে হালিমকে গ্রেফতারRead More
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে তিন ঘন্টা ব্যাপী, উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৩’ শিরোনামে একটি ব্যানারে, আলোচনা ও জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানেনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন , নবীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহ্সানRead More
নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, মানববন্ধ ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই শ্লোগানে নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা সহ সমাবেশে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ পরিচালনা করেন ইউএনও তানভীর ফরহাদ শামীম। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ডাকবাংলো প্রাঙ্গণে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নবীনগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যRead More
সরাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২যাত্রী নিহত
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান (৫৫)ও ইকবাল হোসেন (৩২) নামে সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।এ ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার শোনাইসার গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে, ইকবাল হোসেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সকালে মহাসড়কে আশুগঞ্জ থেকে একটি ড্রাম ট্রাক সরাইলের বিশ্বরোড যাওয়ার পথে বেড়তলা এলাকার একটি পাম্পের সামনেRead More
কসবায় অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
কসবা প্রতিনিধি।ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর শহরের পুতারন বাজারে ভারত থেকে পেয়াজ রপ্তানী নিষেধাজ্ঞার খবরে নির্ধারীত মুল্যের চেয়ে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের পুরাতন বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। অভিযানে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ও বাজার কমিটির দপ্তর সম্পাদক মোঃ দুলু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় একজন পাইকারী ব্যবসায়ী ও দুজন খুচরা দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। নাম প্রকাশ না করার শর্তেRead More
একরামুজ্জামানের পক্ষে নাসিরনগরের বিএনপি-আওয়ামীলীগ
হাওয়া কোনদিকে বইতে পারে সেটি মোটামুটি আন্দাজ হয়ে গেছে এই ক’দিনে নাসিরনগরের মানুষের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে থেকে আলহাজ সৈয়দ এ কে একরামুজ্জামানের স্বতন্ত্র মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, এরপর বাছাই ২৭শে নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত। এই এক সপ্তাহের হতবাক দশা দূর হয়ে গেছে। এখন পরিষ্কার বুঝতে পারছেন তারা সবকিছু। এরইমধ্যে নাসিরনগর আওয়ামী লীগের একটি অংশের নেতারা ঢাকার বোট ক্লাবে একরামুজ্জামানের সঙ্গে বৈঠক করে তাকে সমর্থন জানিয়েছেন। যাদের অধিকাংশই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রামের ওপর নানা কারণে অসন্তুষ্ট। অন্যদিকে নাসিরনগর বিএনপি নেতাদের ২/৪ জন ছাড়া বাকিRead More
নিজের বাড়ি নেই ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের
ব্রাহ্মণবাড়িয়ার- ৬ (বাঞ্ছারামপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের শিক্ষাগত যোগ্যত এম ডি এস (মাস্টার্স অব ডেভেলপম্যান স্টাডিজ)। কৃষি খাত থেকে তাঁর বাৎসরিক আয় এক লাখ ৪০ হাজার টাকা। শেয়ার-সঞ্চয় ও ব্যাংক আমানত থেকে আয় এক কোটি ৩৮ লাখ ৫৮ হাজার ৩৫৭ টাকা। পেশা থেকে আয় ১৬ লাখ ৫০ হাজার। চাকরি থেকে তিনি বছরে আয় করেন ছয় লাখ ৮৮ হাজার টাকা। বতর্মানে তার নগদ টাকার পরিমাণ ৫৯ লাখ ৭০ হাজার ৪৪০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ২৪ লাখ ৭৮ হাজার, বন্ড-ঋণপত্র ও শেয়ারেRead More
টাকা ও বিনিয়োগ বেড়েছে মোকতাদির চৌধুরী এমপির
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ কমলেও বেড়েছে নগদ টাকাসহ বিভিন্ন ক্ষেত্রে বিনোয়োগের পরিমাণ। হলফনামা অনুযায়ী পাঁচ বছরে আয়ের উৎস কমলেও নিজ নামে পারিবারিক সঞ্চয়পত্র ও এফডিআর করেছেন ৭৮ লাখ টাকারও বেশি। এবারের হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৮১ লাখ ২৫ হাজার ৫৯০ টাকা। ২০১৮ সালের হলফনামায় কৃষি, ব্যবসা, চাকরি, মৎস্য চাষসহ বিভিন্ন খাত থেকে বার্ষিক আয় দেখানো হয় ৯৯ লাখ ২৯ হাজার ৪৪৪ টাকা। একাদশ হলফনামায় মোকতাদিরের ছিল ১ লাখ টাকা।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় অবহেলায় নবজাতকের মৃত্যু, গাঢাকা দিয়েছেন চিকিৎসক
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের অবহেলায় এক নবজাতক মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় নিউ স্কয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই হাসপাতালের অভিযুক্ত শিশু চিকিৎসক ওবায়দুল হক গাঢাকা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাজিরখলা গ্রামের বাসিন্দা ও নবজাতকের বাবা শাহিদুল আলম জীবন অভিযোগ করে বলেন, আমার স্ত্রীর নূরুন্নাহার প্রথমবারের মতো গর্ভবতী হয়। গত ৫ ডিসেম্বর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নিউ স্কয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। জন্মের পর শিশুটি অনেকটা সুস্থ ছিল। পরবর্তীতে শারীরিকRead More
আখাউড়ায় দাদার গরু চুরি করে গ্রেপ্তার দুই নাতি
আখাউড়ায় থানা-পুলিশ অভিযান চালিয়ে গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে খবর পেয়ে পুলিশের বিশেষ একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে চোরাই গরু ও একটি পিকআপসহ তাঁদের গ্রেপ্তার করে। শুক্রবার (০৮ ডিসেম্বর) বিকেলের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ এলাকার হাছান মিয়ার বসতবাড়ির টিনশেডের গোয়াল ঘর থেকে গরু দুটি চুরি যায়। গরুর মালিক হাছান মিয়া সম্পর্কে চক্রের গ্রেপ্তার দুই সদস্যের দুঃসম্পর্কের দাদা হন।Read More



















