Main Menu

December, 2023

 

যৌতুকের জন্য পেট্রোল ঢেলে আগুন, সাহিদার মৃত্যু, আইসিইউতে শিশু আলিফা

মোহাম্মদ মাসুদ : সরাইলে যৌতুকের জন্য দু’সন্তানের জননী’কে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাহিদার ২ বছর বয়সী ছোট শিশু আলিফাও গুরুত্বর আহত হয়েছে। সোমবার সকালে কালিকচ্ছ ইউনিয়নে মধ্যপাড়া এলাকায় আগুন দেয়ার পরপরই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে সাহিদা মঙ্গলবার ভোররাত ৪টার দিকে মারা গেছে। শিশু আলিফার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। আগুন দেয়ার সময় আল আমিনের হাত ও পা পুড়ে যাওযায় তাকেও বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাখা হয়েছে।Read More


মক্কা ও আশেপাশে প্রবল ঝড়-বৃষ্টি, ডুবে গেছে রাস্তা

সৌদি আরবের পবিত্র মক্কা নগরী ও এর আশেপাশের এলাকায় প্রবল ঝড়-বৃষ্টিতে রাস্তা ডুবে গেছে। দেশটিতে বজ্র-ঝড়ের পাশাপাশি ধূলিঝড়ের সংবাদ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সৌদিপ্রবাসী বাংলাদেশি হাবিব জানান , ‘গতকাল ও এর আগের দিনও ঝড়-বৃষ্টি হয়েছে।’ গতকাল সোমবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, সৌদি আরবের আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে দেশটিতে আগামীকাল বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে।এতে আরও বলা হয়, সৌদি আরবের জাতীয় আবহাওয়া অফিস (এনসিএম) জানিয়েছে গত রোববার দেশটির কয়েকটি এলাকায় তুমুল বৃষ্টি ও বজ্রসহ ঝড় হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলো প্রকাশ করে খালিজ টাইমস বলেছে, তুমুল বৃষ্টিতে পবিত্রRead More


আইপিএলের নিলামে ৩ টাইগার পেসার

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ড্রাফটে নাম দেননি সাকিব আল হাসান ও লিটন দাস। গতবার শেষ পর্যন্ত সাকিব না খেললেও লিটন খেলেছেন এক ম্যাচ। সাম্প্রতিক সময়ে টাইগারদের সবচেয়ে শক্তিশালী দিক হলো পেস বোলিং ইউনিট। সেই পেস আক্রমণের সামনের সারির তিনজন, মুস্তাফিজ-তাসকিন এবং শরীফুল ইসলামকে আইপিএলে দেখা যেতে পারে। ১৯ ডিসেম্বরের নিলামে বাংলাদেশ থেকে উঠবেন এই তিনজন। আগের কয়েক মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজকে এবার ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, কিন্তু নিলামে মুস্তা সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরিতেই আছেন; অর্থাৎ, ফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। তাসকিন আহমেদের ভিত্তিমূল্য ৭৫ লক্ষ রুপি আর শরীফুলের ৫০Read More


আখাউড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

জেলার আখাউড়ায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় সজিব মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের মসজিদ পাড়ার ইউছুব আলীর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তিনি জেলার নবীনগর উপজেলার বাসিন্দা। নিহতের পরিবার জানায়, গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙ্গে পরিবারের সদস্যরা দেখেন ঘরের তীরের সঙ্গে উড়না দিয়ে ফাঁসি দিয়েছেন তিনি। আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়াRead More


১৯৭১ এর ১২ ডিসেম্বর: জয়ের প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা

১৯৭১ সালের ১২ ডিসেম্বর। যুদ্ধ পরাস্ত পাকি বাহিনী অন্য পরিকল্পনা করে। পরাজয়ের মেনে নেওয়ার আগেই তারা এমন কিছু করতে চায় যেন এ জাতি তাদের স্মরণ করে। ১৪ ডিসেম্বর বুদ্ধি হত্যার পরিকল্পনা শুরু হয় এদিন থেকে। সেনানিবাসে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী’র সভাপতিত্বে বৈঠক বসে। ওই বৈঠক থেকেই আলবদর, আলশামস বাহিনীর কেন্দ্রীয় অধিনায়কদের সঙ্গে নিয়ে বুদ্ধিজীবী হত্যার নীলনকশা প্রণয়ন করা হয়। অন্যদিকে তুমুল যুদ্ধে লিপ্ত মুক্তিবাহিনী। ১২ ডিসেম্বর ভোরে চট্টগ্রামের ফটিকছড়িতে হানাদারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের ব্যাপক সম্মুখ যুদ্ধ হয়। দিনাজপুরে ক্যাপ্টেন শাহরিয়ার রশীদের দল ভারতীয় বাহিনীসহ খানসামা আক্রমণRead More


ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের সার্বিক বিষয়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এসময় সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ জানান, ক্যাম্পেইনের আওতায় ৯ টি উপজেলার ২ হাজার ৪ শত ৩৩ টি কেন্দ্রে  ৬ -১১ মাস বয়সী ৫৫ হাজার ২৬৫ জন শিশুকে ১ টি করে নীল রং এবং ১২- ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬২ হাজার ২৮৯ জন শিশুকে ১ টি করে লাল রঙের টিকা খাওয়ানো হয়। সকাল ৮ টা থেকে বিকালRead More


বিজয়নগরে প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন 

বিজয়নগর প্রতিনিধি :: সাংবাদিক সমাজের আয়না, আপনাদের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র উঠে আসে। তাই আপনারা আপনাদের কলমে মাধ্যমে সত্যনিষ্ঠা সংবাদ পরিবেশন করবেন। আপনাদের সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিজয়নগরকে বিশ্ব চিনবে এবং জানবে। প্রেসক্লাব বিজয়নগরের নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন  বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। আজ সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় প্রেসক্লাব বিজয়নগরের নতুন কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। লাল ফিতা কেটে নতুন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।  পরে অফিস কক্ষে এক আলোচনা সভায়  প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরীRead More


মা-বাবার ঝগড়া থামাতে না পেরে ক্ষোভে কিশোরের আত্মহত্যা

সদর উপজেলায় মা-বাবার ঝগড়া থামাতে না পেরে ক্ষোভে মো: রনি (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১টার দিকে রনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে রোববার বিকেল ৩টার দিকে উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রনি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের উত্তর পাড়ার কবির মিয়া ও শাহানা বেগমের ছেলে। হাসপাতাল সূত্রে ও প্রত্যক্ষদর্শী জানান, রনি ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করে। কবির মিয়া ও শাহানা বেগম তাদের বিয়ের পর থেকে বনিবনা ভালো ছিল না। ছেলে-মেয়েদের সামনে প্রায় সময় ঝগড়াRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নতুন জেলা প্রশাসক হাবিবুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে দায়িত্বরত ছিলেন। আজ রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান ডিসি মো. শাহগীর আলমকে স্থানীয় সরকার বিভাগে উপসচিব হিসেবে বদলির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে ইসি। রোববার এ অনুমোদন দেওয়া হয়। ২০২১ সালের ১২ এপ্রিল কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে যোগদান করেন মোহাম্মদ হাবিবুর রহমান। এর আগে ওই বছরেরই ৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়েরRead More


দেশে জ্বালানি তেলের খনির সন্ধান

দেশে জ্বালানি তেলের খনির সন্ধান পাওয়া গেছে। সিলেট ১০নং গ্যাসকূপের একটি স্তর থেকে এই তেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দিনে ৫শ থেকে ৬শ ব্যারেল তেল পাওয়া যাবে। ১০ নং কূপ (অনুসন্ধান কূপ) সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের পাশে গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় অবস্থিত। রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, সিলেট-১০নং কূপে ২৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে ৪টি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। নিচের স্তরটি ২৫৪০-২৫৫০ মিটার টেস্ট করে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসেরRead More


This site is protected by wp-copyrightpro.com