December, 2023
নবীনগরে জলাশয় থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের উত্তর-পশ্চিম পাড়ার নবীনগর-গোপালপুর সড়ক সংলগ্ন মনির মিয়ার মাছ চাষের ডুবাতে অজ্ঞাত এক মধ্যবয়সী নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খরব দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। সরজমিন গিয়ে দেখা যায়, মৃত নারীর পরনে থ্রি পিস গলায় সবুজ রংঙের ওড়না পরিহিত ছিল। তার মাথার চুল ছোট করে কাটা ছিল। লাশ দেখতে এসে স্থানীয় এক মহিলা বলেন, যতটুকু বুঝতে পেরেছিRead More
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমকে বিদায়ী সংবর্ধনা প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অফিসার্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, বিজিবিন ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিক হাসান উল্লাহ, বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষRead More
মেয়র রিফাতের মৃত্যুতে মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর শোক
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোকবার্তায় মন্টু বলেন, আরফানুল হক ছিলেন একজন পরিশীলিত রাজনীতিবিদ এবং গণমানুষের নেতা। নিবেদিতপ্রাণ এই রাজনীতিবিদের মৃত্যু শুধু কুমিল্লা নয়, দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো। আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন। ২০২২ সালে আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশনRead More
ব্রাহ্মণবাড়িয়া-৩: প্রার্থিতা ফিরে পেলেন ফিরোজুর রহমান
এক শতাংশ ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনে করা আপিলের শুনানি শেষে বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। ফিরোজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি জেলা সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ফিরোজুর। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। এছাড়া তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়েRead More
কুমিল্লার মেয়র রিফাত আর নেই
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে রিফাত স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুর খবরে কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে গত রোববার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। জানা গেছে, গত বুধবার অক্সিজেনRead More
নবীনগরে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকারের মৃত্যু বার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার’র ৫২ তম শাহাদাত দিবস উপলক্ষ্যে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আজ ১৩ ডিসেম্বর নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মজিবুর রহমান অডিটরিয়ামে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ভ্রাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ারুল হক সরকার। নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছার সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হক সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, সামছুল আলম শাহন, ইব্রাহীমপুর মাদ্রাসার প্রীন্সিপাল এনামুল হক কতুবি,নবীনগর গাউছিয়া খানকাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার সকালে উদ্ধোধন করা হয়েছে। সিভিল সার্জন ডা একরামুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল সাহেরা গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় ১২ ডিসেম্বর জেলার ৯ উপজেলার ৩০৬ টি ওয়ার্ডে ২ হাজার ৪৩৩ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে। এর মধ্যে ৬ -১১ মাস বয়সী ৫৫ হাজার ২৬৫ জন শিশুকে ১ টি করে নীল এবং ১২- ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬২ হাজার ২৮৯Read More
আছেন প্রধান শিক্ষক, তবুও স্কুল চালান অফিস সহকারি, দিচ্ছেন বেতন-ভাতা
মিঠু সূত্রধর পলাশ : জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ জাহিদ হোসেন শাকিল এবং বিদায়ী প্রধান শিক্ষক তানজিনা আক্তার আলেয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ভাপরপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকলেও স্কুল চালাচ্ছে অফিস সহকারি। সোমবার(১১/১২)সন্ধ্যায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কাজী মেহেদী হাসান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোশারফ উল্লাহ স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গনে সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলেন। বিষয়টি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী বরাবরে লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার আলেয়া গত ৭ অক্টোবরRead More
বিজয়নগরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সারা দেশের ন্যায় মঙ্গলবার বিজয়নগরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার আদমপুর কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:মাছুম শিশুদের এ প্লাস ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের উদ্ভোধন করেন। এসময় ডাক্তার, পরিবার পরিকল্পনার লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্তিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাছুম বলেন, ৬ মাস হতে ১ বছর পর্যন্ত লক্ষ্যমাত্রা ৬ হাজার শিশু ও ১ বছর হতে ৫ বছর পযর্ন্ত লক্ষ্যমাত্রা ৪৮০০০ হাজার শিশু। মোট মোট লক্ষ্যমাত্রা ৫৪০০০ শিশু।
আচরণবিধি ভঙ্গের শোকজের জবাব দিয়ে ফের প্রচারণায় সাজু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার–২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য শাহজাহান আলম আচরণবিধি ভঙ্গের ঘটনায় অনুসন্ধান কমিটির করা কারণ দর্শানো নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও জ্যেষ্ঠ সহকারী জজ (আখাউড়া) আবুল হাসানাতের কার্যালয়ে তাঁর আইনজীবী ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেনের মাধ্যমে নোটিশের লিখিত জবাব দেন। আচরণবিধি ভঙ্গের অভিযোগে গত শনিবার তাঁকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছিল। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকে নৌকার প্রার্থী শাহজাহান আলম তাঁর নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে ঘুরে ভোট চাওয়ার অভিযোগ ওঠে।Read More



















