Main Menu

মেয়র রিফাতের মৃত্যুতে মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর শোক

[Web-Dorado_Zoom]

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় মন্টু বলেন, আরফানুল হক ছিলেন একজন পরিশীলিত রাজনীতিবিদ এবং গণমানুষের নেতা। নিবেদিতপ্রাণ এই রাজনীতিবিদের মৃত্যু শুধু কুমিল্লা নয়, দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো। আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন। ২০২২ সালে আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। আরফানুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন।

আরফানুল হক রিফাত ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। বুধবার ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসার তদারকিতে থাকা ব্যবসায়ী আনিস মুহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares