December, 2023
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
বিজয়ের মাসে টাইগার যুবাদের এশিয়া কাপ জয়
স্বপ্নটা জোরালো হয় সেমি-ফাইনালের পরপরই। অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা ভারতকে হারিয়ে দেয় তারা। সেই স্বপ্নটা আরও চওড়া হয় আরেক সেমি-ফাইনালে পাকিস্তানের হারে। কিছুটা দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতকে পায় ফাইনালে। যাদের বিপক্ষে গ্রুপ পর্বেও মিলেছিল বড় জয়। সেই স্বপ্ন সত্যি করে আমিরাতকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোববার দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করে যুব টাইগাররা। জবাবে ১৫১ বল বাকি থাকতে মাত্রRead More
আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মানিক মিয়ার শাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি মোহাম্মদ মানিক মিয়ার শাশুড়ি ও নতুনামাত্রা সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম আহবায়ক দৈনিক ইত্তেফাক মাল্টিমিডিয়ার প্রতিনিধি মোহাম্মদ সাব্বির- এর মাতামহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নতুনমাত্রা সাংস্কৃতিক সংগঠন। গত শুক্রবার রাতে কসবার চারগাছ গ্রামের সন্তান এবং শহরের পাইকপাড়ার মালেক খায়ের প্লাজার সত্বাধিকারী সোনালী ব্যাংকের অবঃ ম্যানেজার মরহুম আবুল খায়ের ভুইয়ার স্ত্রী হোসনে আরা বেগম রোগাক্রান্ত হয়ে শহরের পাইকপাড়ার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক কসবাRead More
বিজয়নগরে মহান বিজয় দিবস উদযাপন
বিজয়নগর সংবাদদাতা- বিজয়নগরে আজ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।আজ শনিবার সকালে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসটির সূচনা হয়।পরে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাব, আওয়ামীলীগ,বিএনপি, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের লোকজন। পরে উপজেলা পরিসদ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।Read More
যথাযোগ্য মর্যাদায় নবীনগরে মহান বিজয় দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙালি জাতির গৌরবময় বিজয় দিবসের প্রাক্কালে বাঙালির স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থকরা। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণে করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুভ সূচনা হয়। জাতীয় কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। নবীনগর কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে ৬.৩২ মিনিটে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির পুস্পাঞ্জলী অর্পন করে শহীদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসুচীর শুভ সুচনা করেন। পর্যায়ক্রমে সরকারি বে-সরকারিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্ক স্মৃতি সৌধ চত্বরে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশা মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দলRead More
উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে- আ ফ ম বাহাউদ্দিন নাছিম
মোহাম্মদ মাসুদ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা ৮ আসনে মনোনীত নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বৃহস্পতিবার রমনা থানা আওতাধীন সিদ্ধেশ্বরী কেন্দ্র ভিত্তিক নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার সময় এ কথা বলেন। তিনি বলেন আপনারা এই অফিসে ১৮ই ডিসেম্বরের পর মিছিল মিটিং করবেন এর আগে এমন কোন কাজ করবো না যাহাতে আচরণবিধি লঙ্ঘন হয়, তিনি আশা করেন উৎসবমুখর পরিবেশের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ও নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ১৮ তারিখ থেকে বিভিন্ন মিছিল মিটিং করবেন ৭ই জানুয়ারি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়Read More
ভোলাচং উচ্চ বিদ্যালয় এর ৪০ বছর পুর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ঐতিহ্যবাহী ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জমকালো আয়োজনে ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানটির ৪০ বছর পুর্তি রুবি জয়ন্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ভোলাচং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পৌর কাউন্সিলর জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাচং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমির ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমির হোসেন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলমগীর মিয়া, অভিভাবক সদস্য মোঃ বশিরুল আলম,অভিভাবক সদস্য মোঃRead More
সরাইলে ফেসবুকে অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবককে পুলিশে দিলেন তরুণী
মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রেমের সম্পর্কের জেরে ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেল করার অভিযোগে গোপাল মল্লিক (৩২) নামের এক যুবককে স্বজনদের নিয়ে পিটুনি দিয়েছেন ভুক্তভোগী তরুণী। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার অরুয়াইল বাজারের চুনিলালের মিষ্টির দোকানে এ ঘটনা ঘটে। গোপাল মল্লিক উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের চুনিলাল মল্লিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গোপাল মল্লিক নিজের ধর্ম পরিচয় গোপন রেখে একাদিক মুসলিম তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও করে। গোপাল তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখেন। পরে ওই তরুণীরা যখন গোপালের ধর্মীয় পরিচয় জানতে পেরে তাকে এড়িয়েRead More
নবীনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। আজ (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ,নবীনগরপ্রেসক্লাব, স্বাস্থ্যবিভাগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তানভির ফরহাদ শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবু আলমRead More
বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বিজয়নগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। আজ (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্মৃতিসোধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, স্বাস্থ্যবিভাগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খানRead More



















