Main Menu

December, 2023

 

নৌকার পোস্টার ছেঁড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা প্রার্থীর পোস্টার ছেঁড়ায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও এর কয়েকজন সমর্থককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর আউলিয়া বাজারে আক্কাসকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন। স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়া বাজারে ফিরোজুর রহমান ওলিওর সমর্থক আক্কাস ভূঞার নেতৃত্বে একটি পিকআপ ভ্যান থেকে নৌকার পোস্টার ছেঁড়া হয়। এটি দেখতে পেয়ে সেখানকার স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন ঘটনাস্থল গিয়ে আক্কাস ভূঞাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন বলেন, সংসদRead More


নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১,গ্রেপ্তার ২

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মো. সফিনূর (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টারদিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সফিনূর বাঘাউড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে এবং তিনি শিবপুর বাজারের কাপড় বিক্রেতার ব্যবসা করতেন। স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অলেক শাহ্ এর ওরশে সফিনূরের ছোট ভাই রুবেলকে মারধর করেন বাঘাউড়া গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে ফয়জুর রহমান। মঙ্গলবার রাতে রুবেলের বড়Read More


বিএনপি জামাত হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী…..আইনমন্ত্রী

কসবা  প্রতিনিধি। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সন্ত্রাস করার অভ্যাস যাদের আছে তারা চিহ্নিত সন্ত্রাসী। বিএনপি আর জামাত হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাস করা তাদের অভ্যাস। প্রতীক পাওয়ার পর মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা কসবা মহিলা দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ এখনো ১০ ট্রাক অস্ত্র মামলা ভুলে নাই। বাংলার মানুষ বগুড়ায় পুকুরে অস্ত্র পাওয়ার কথা ভুলে নাই। তারা অস্ত্র এনে দেশে সন্ত্রাস করতো। এবং সন্ত্রাসীদের হাতে সেই অস্ত্র তুলে দিতো এই বিএনপি। আজকেRead More


বিজয়নগরে বুল্লা হাজী সুরুজ মিয়া মডেল একাডেমি উদ্বোধন 

বিজয়নগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুল্লা গ্রামে হাজী সুরুজ মিয়া মডেল একাডেমি উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বুল্লা গ্রামের সাবেক মেম্বার  সৈয়দ আহাম্মদের সভাপতিত্বে ও হরষপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এইচ এম সুমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুল্লা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান চৌধুরী,  আওয়ামীলীগ নেতা মো: ছিদ্দিক আলী, মো: ইসহাক সরকার, মো: ফুল ইসলাম মেম্বার, মো: সাচ্চু মিয়া, মো: মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যRead More


কলার ছড়ি প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীক পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ব্রহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করে জেলা রিটার্নিং অফিসার। এদিন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন বলেন, আমি সততার সঙ্গে রাজনীতি করেছি। জনতা চাইলে আমি নির্বাচিত হবো। প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে এখন থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে পারবেন।


মেঘনা নদী থেকে নবীনগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে চাদা দাবি:: সন্ত্রাসীদের গুলিতে ২ জন গুলিবিদ্ধ!

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে ২ জন বালু শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন উপজেলার ধরাভাঙ্গা গ্রামের মকবুল হোসেন (৪৩) ও মুক্তারামপুরের সোহেল মিয়া (৩২)। গুলিবিদ্ধ অবস্থায় আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলার বড়িকান্দি ইউনিয়নের সোনাবালুয়া ঘাট এলাকায় গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. এমরান হোসেন আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ মৌজায়Read More


ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ছয়টি আসনের ৩৫ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দের প্রতীক দেওয়া হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আলোচিত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন কলার ছড়ি প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক দুই বারের সংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন ঈগল পাখি ও জোট প্রার্থীRead More


বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামান পেলেন ‘কলার ছড়ি’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত বিএনপির চেয়ারপারসন বেগাম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন ‘কলার ছড়ি’ প্রতীক। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে এ প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান। তার প্রতীক ঘোষণার পরপরই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছাস লক্ষ্য করা যায়। এ বিষয়ে সৈয়ক এ কে একরামুজ্জামান বলেন, নির্বাচনের একটি সুন্দর পরিবেশ রয়েছে। আমি আশা করি সুন্দর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে ভালো প্রতিক্রিয়া রয়েছে। আশাবাদী বাংলাদেশের ইতিহাসে এবারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার,৩৫জন প্রার্থী নির্বাচনী মাঠে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৪৬ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। রোববার (১৭ ডিসেম্বর) ছিল প্রত্যাহারের দিন। বিকেল পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পাটি, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ), জাকের পার্টির ১১জন প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহারপত্র জমা দেন। এতে করে জেলার ৬টি আসনে ৩৫জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার জন্য চুড়ান্ত হয়েছেন। এ ব্যাপারে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ১১জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহার করেছেন যারা ব্রাহ্মণবাড়িয়া-১Read More


ব্রাহ্মণবাড়িয়া-২: প্রার্থিতা প্রত্যাহার করলেন নৌকার প্রার্থী শাহজাহান আলম

জেলার আলোচিত আসন হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নৌকার প্রার্থী শাহজাহান আলম সাজু প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এসময় তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের এমপি আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুর পর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে শাহজাহান আলম সাজু নৌকা প্রতীকে জয়লাভ করেন। তিনি ১৫ নভেম্বর এমপি হিসেবে শপথ নেন, একই দিন সন্ধ্যায় দ্বাদশRead More


This site is protected by wp-copyrightpro.com