Main Menu

নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১,গ্রেপ্তার ২

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মো. সফিনূর (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টারদিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সফিনূর বাঘাউড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে এবং তিনি শিবপুর বাজারের কাপড় বিক্রেতার ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অলেক শাহ্ এর ওরশে সফিনূরের ছোট ভাই রুবেলকে মারধর করেন বাঘাউড়া গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে ফয়জুর রহমান। মঙ্গলবার রাতে রুবেলের বড় ভাই সফিনূর প্রতিপক্ষের বাড়িতে ফয়জুল রহমানকে ওই ঘটনা জিজ্ঞেস করতে গেলে ফয়জুল ও তার বড় ভাই কসাই আবদুর রহমানসহ বাড়ির লোকজন সফিনূরের ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে আহত করেন।

খবর পেয়ে রুবেল ও তাদের পক্ষের লোকজন সেখানে গেলে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আবদুর রহমান ও ফয়জুল আহত হন। তাদেরকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ প্রহরায় চিকিৎসা চলছে। এছাড়া রক্তাক্ত অবস্থায় রাত সাড়ে ৯টায় সফিনূরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত প্রধান চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তপাতে তার মৃত্যু হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং দুইজনকে আটকসহ সফিনূরকে কুপিয়ে হত্যা করার রক্তমাখা ছুড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares