Main Menu

নৌকার পোস্টার ছেঁড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা প্রার্থীর পোস্টার ছেঁড়ায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও এর কয়েকজন সমর্থককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর আউলিয়া বাজারে আক্কাসকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন।

স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়া বাজারে ফিরোজুর রহমান ওলিওর সমর্থক আক্কাস ভূঞার নেতৃত্বে একটি পিকআপ ভ্যান থেকে নৌকার পোস্টার ছেঁড়া হয়। এটি দেখতে পেয়ে সেখানকার স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন ঘটনাস্থল গিয়ে আক্কাস ভূঞাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১৮(১) ধারা অনুসারে ৭(২) ধারা লঙ্ঘন করেছেন স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিওর সমর্থকেরা।

কাঁচি মার্কার সমর্থকরা একটি পিকআপ ভ্যানে চড়ে নৌকা প্রতীক প্রার্থীর পোস্টার ছেঁড়ায় আক্কাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রার্থী ভবিষ্যতে আচরণবিধিমালা প্রতিপালনের বিষয়ে সতর্ক থাকবেন মর্মে জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিজয়নগর উপজেলার অফিসার ইনচার্জসহ পুলিশ বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares