December, 2023
আচরণবিধি ভেঙে গ্রামে গ্রামে ভোট চাইছেন শাহজাহান সাজু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী সদ্য নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান আলমকে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। তিনি প্রতিদিন নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভোট চাইছেন। এ-সংক্রান্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ তিনি নিজেই তাঁর ফেসবুক আইডিতে প্রচার করছেন। নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১২ ধারায় বলা আছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না।Read More
ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কাউতলীস্থ শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণশেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে মুক্ত দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের আজকের এই দিনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সদস্যরা ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত ঘোষণা করে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ারRead More
৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস
৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বিনাযুদ্ধে হানাদারমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাকে হানাদারমুক্ত করার পর মুক্তিযোদ্ধাদের একটি অংশ ও মিত্রবাহিনীর ৫৭তম মাউন্টের ডিভিশন আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রেললাইন ও উজানিসার সড়ক দিয়ে শহরের দিকে অগ্রসর হয়।বিনাযুদ্ধেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সদস্যরা ৮ ডিসেম্বর শহরে প্রবেশ করে ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত ঘোষণা করে। ১৯৭১ সালের এই দিনে বিনাযুদ্ধে হানাদারমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। শহরের চারপাশে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর শক্ত অবস্থানে থাকায় হানাদার বাহিনী পিছু হটতে থাকে। তবে পালিয়ে যাওয়ার সময় ৬ ডিসেম্বর রাজাকারদের সহায়তায় নির্মম হত্যাযজ্ঞ চালায় পাক হানাদারRead More
ব্রাহ্মণবাড়িয়ার আরও চার ইউএনও বদলি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আরও ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম সই করা এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সরওয়ার উদ্দীনকে নোয়াখালী জেলার কবিরহাটে বদলি করা হয়েছে। তার স্থলে বদলি করা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ইউএনও মেজবা উল আলম ভূইয়াকে। আখাউড়া ইউএনও অংগ্যজাই মারমাকে রাউজানে বদলী করা হয়েছে, তার স্থলে বদলি করা হয়েছে কুমিল্লার মেঘনা উপজেলার ইউএনও রাবেয়াRead More
সংগ্রামের বেড়েছে নগদ অর্থ, স্ত্রী হয়েছেন শূন্য থেকে অর্ধকোটির মালিক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রার্থীরা হলফনামা দিয়েছেন। যেখানে দেখা গেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা ফরহাদ মো. ফরহাদ হোসেনের (সংগ্রাম) বেড়েছে নগদ অর্থ, স্ত্রী হয়েছেন শূন্য থেকে অর্ধকোটি টাকার মালিক, স্বর্ণ জুড়িয়েছেন ১০০ তোলা। পাশাপাশি বেড়েছে শেয়ার। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেওয়া হলফনামা অনুযায়ী, ফরহাদ হোসেন সংগ্রামের নগদ টাকার পরিমাণ ছিল দুই কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৮৮৯ টাকা। তার স্ত্রীর কোনো নগদ টাকা ছিলRead More
২৩০০ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বহিষ্কৃত বিএনপি নেতা শিল্পপতি সৈয়দ এ. কে একরামুজ্জামান। আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে তাকেই ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তার নির্বাচনে অংশ নেয়ায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনটির নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করছেন স্থানীয়রা। সৈয়দ এ. কে. একরামুজ্জামান এর আগেও এই আসন থেকে বিএনপির টিকিটে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে ভোটের মাঠে বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দেয়া হলফনামায় ৬টি মামলার কথা উল্লেখ রয়েছে। এরমধ্যে ৪টি মামলা চলমান রয়েছে বলেও এতে জানানো হয়েছে। এছাড়াRead More
১০ বছরে আইনমন্ত্রী আনিসুল হকের নগদ টাকা বেড়েছে ২১৮ গুণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার কাছে নগদ আছে ১০ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ১৯৯ টাকা। দশ বছরের ব্যবধানে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের নগদ টাকা বেড়েছে ২১৮ গুণ। ১০ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি তার কাছে ৫ লাখ টাকা রয়েছে বলে উল্লেখ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার কাছে নগদ আছে ১০ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ১৯৯ টাকা, যা ১০ বছর আগের তুলনায় ২১৮ গুণ বেশি। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমানও ১০Read More
প্রবাসীর মার্কেটের রাস্তা বন্ধ করে, ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা
মোহাম্মদ মাসুদ, সরাইল। বহুদিন যাবত সৌদি আরবে বসবাস করে আছেন বিল্লাল হোসাইন। প্রবাসে থেকে নিজের কষ্টার্জিত অর্থে নিজ গ্রামে জায়গা কেনেন। সেই জায়গাতে টিনের ১৮টি কক্ষ তুলে চালু করতে চেয়েছিলেন মার্কেট। কিন্তু চালুর আগে সেই মার্কেটের যাওয়ার রাস্তায় দেওয়াল তুলে দেন গ্রামের প্রভাবশালী । ফলে চালু হয়নি প্রবাসীর সেই মার্কেট। সেখানে প্রবেশের রাস্তা না থাকায় গত তিন বছরে মার্কেট পরিণত হয়েছে এখন জঙ্গলে। ওই সম্পদ দেখভাল করতে গিয়ে একে একে ১৪টি মামলার আসামি হয়েছেন প্রবাসীর বড় ভাই । এরমধ্যে ১২টি মামলায় পুলিশি তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন তিনি।Read More
হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়ায় এসে জরিমানা গুনলেন জামাল রানা
আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সংসদ সদস্য পদপ্রার্থী জামাল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী তিনি। জামাল রানা সদর উপজেলার কোড্ডা এলাকার বাসিন্দা। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির যুব সংহতির সহ-সভাপতি ছিলেন। বর্তমানে বিএনএম থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। বিএনএমের নির্বাচনী প্রতীক নোঙর। খোঁজ নিয়ে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে জামাল রানা হেলিকপ্টারে চড়ে সদর উপজেলার কোড্ডা মিতালী ফুটবল মাঠে নামেন। এ সময় তার কর্মী-সমর্থকরা জড়ো হয়ে তাকে অভ্যর্থনা জানান এবং গলায় ফুলের মালা পরান। পরেRead More
আখাউড়ায় আ. লীগ সভাপতিকে মারধরের পর নাশকতা মামলায় কাউন্সিলর গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম মিয়া প্রকাশ সুজনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে আখাউড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীকে মারধরের এক ঘণ্টার মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে গত ২৯ অক্টোবর তার বিরুদ্ধে বিএনপির কর্মসূচিকে ঘিরে নাশকতার অভিযোগ এনে আখাউড়া থানা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ মামলা দায়ের করেন। যদিও সুজনকে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে দেখা গেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু সাংবাদিকদের জানান, কাউন্সিলর সুজন নিজেকে আওয়ামী লীগের লোক হিসেবে সবার সামনে নিজেকে উপস্থাপনRead More



















