Main Menu

December, 2023

 

আশুগঞ্জ ট্রাক- প্রাইভেটকার সংঘর্ষ, উদ্ধারে মিলল কয়েক মণ গাঁজা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উজান ভাটি হোটেলের সামনে দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সকালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর পুলিশ এসে ওই প্রাইভেটকার থেকে গাঁজা উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ আহমেদ জানান, বুধবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটির ক্ষতি হয়। আহত হন প্রাইভেটকারে থাকা তিনজন। তারা চিকিৎসার কথা বলে প্রাইভেটকার রেখে কৌশলে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারের পেছন থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


কান্দিপাড়ায় বাথরুম থেকে ৫ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বাথরুম থেকে সিয়াম (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলের দিকে কান্দিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিয়াম ওই এলাকার সোহাগ মিয়ার ছেলে। সে স্কলারস স্কুল অ্যান্ড কলেজের ৫ শ্রেণির শিক্ষার্থী। হাসপাতাল ও পরিবারের সদস্যরা জানান, সিয়াম বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। এরপর বাসায় এসে বাথরুমে ঢুকে আর বের হয়নি। বেশ কিছুক্ষণ পরে দরজা ভেঙে সিয়ামকে বাথরুমের ফ্লোরে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানারRead More


প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচিতে আখাউড়া মুক্ত দিসব পালিত

প্রদীপ প্রজ্বালন ও ব্লাক আউটসহ নানা কর্মসূচিতে আখাউড়া মুক্ত দিসব পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়েছে। আখাউড়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জমশিদ শাহ, মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা আওয়ামী লীগেরRead More


ইউএনও ইরফান উদ্দিন আহমেদকে বিদায় সংবর্ধনা প্রদান

বিজয়নগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর ) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে ও সদর ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুলের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূঞা,কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর জাহান, সমাজসেবা অফিসার আফরোজা বেগম, বীর মুক্তিযোদ্ধা দবিরRead More


নবীনগরের চাঞ্চাল্যকর অটোচালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরের অটোচালক আরাফাতকে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূল হত্যাকারী দুইজন এবং উদ্ধারকৃত মালামাল ক্রয়-বিক্রয়ে জড়িত থাকায় আরও একজনসহ মোট তিনজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর ) দুপুরে নবীনগর থানা পুলিশ কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার রতনপুর গ্রামের মৃত মোঃ মেহের আলীর ছেলে মোঃ মাঈনুদ্দিন (২৭), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার মৃত মো: শুকুর আলীর ছেলে মো: ইছহাক (১৮) সহ ছিনতাইকৃত অটো গাড়ীটি অবৈধভাবে ক্রয় করার অপরাধে সোনারগাঁওRead More


নবীনগরে আরাফাতের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে নিহত অটোচালক আরাফাত (১৬) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে নবীনগর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, নিহতের বাবা এন্তাজ মিয়া, মা লাইলী আক্তার, সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সলিমগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আবু মুসা, আব্দুল আজিজ প্রমূখ। নিহতের বাবা এন্তাজ মিয়া জানান, আমার দুটি যমজ ছেলে। এক ছেলে বিদেশে, সেও গত কয়েকদিন আগে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করেন। আমার এই ছেলের আর বিদেশ যাওয়া হলোRead More


কাউতলী বাজারে মুরগীর দোকানে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় “মায়ের দোয়া মোরগ সেন্টার” নামে একটি মোরগের দোকানে চুরি হয়েছে। চোরেরা দোকান থেকে নগদ ৪ লাখ ৪৭ হাজার ৩২০ টাকা ও একশত মুরগী চুরি করে নিয়ে যায়। গত রোববার সন্ধ্যায় শহরের কাউতলী বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে দোকানের মালিক বশির মিয়া বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। বশির মিয়া কাউতলী গ্রামের আবু সামা মিয়ার ছেলে। আসামীরা হলেন, পৌর এলাকার ভাদুঘর গ্রামের মরহুম আসমত আলীর ছেলে আনসর আলী (৬৫), আনসর আলীর ছেলে নুরুল আমিন (৩৬), কাউতলী গ্রামের মৃত ফুল মিয়ারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫৫ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম এ ঘোষণা দেন। জানা গেছে, রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে এ বাছাই কার্যক্রম চলে। এতে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগ মনোনীত সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে বাতিল হয়েছে ৫৫ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন। এছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ এRead More


একরামুজ্জামানের মনোনয়ন বৈধ, বাতিল আ. লীগের দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে. একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।রোববার (০৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। তবে এ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার ও সাবেক সাধারণ সম্পাদক এ. টি. এম. মনিরুজ্জামান সরকারের মনোনয়নপত্রে তাদের দাখিলকৃত এক শতাংশ ভোটারের স্বাক্ষরিত তালিকায় গড়মিল থাকায় তা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম। একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্তRead More


নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: প্রতি বছরের মতো এ বছরও নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার প্রায় অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৭৫ জন শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা মেধাবী অন্বেষণে গতকাল  শনিবার, ২রা ডিসেম্বর, ইউনিক মডেল স্কুল এন্ড কলেজ আয়োজন ইউনিক সেরা ৪০  পরীক্ষার আয়োজন করা হয়েছে। ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষরা জানান, শিক্ষার্থীদের মনন ও মেধা বিকাশ এবং তাদের প্রতিযোগী মনোভাব তৈরির লক্ষ্যে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি। আমরা অর্ধশতাধিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সেরা ৪০ জন মেধাবীদের তুলে আনতে সাহায্য করি এই প্রতিযোগিতার মাধ্যমে। গতকাল ২রা ডিসেম্বর শনিবার সকালে প্রথম শিফটে ইংরেজিRead More


This site is protected by wp-copyrightpro.com