Main Menu

কসবায় অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি।ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর শহরের পুতারন বাজারে ভারত থেকে পেয়াজ রপ্তানী নিষেধাজ্ঞার খবরে নির্ধারীত মুল্যের চেয়ে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের পুরাতন বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। অভিযানে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ও বাজার কমিটির দপ্তর সম্পাদক মোঃ দুলু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় একজন পাইকারী ব্যবসায়ী ও দুজন খুচরা দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

নাম প্রকাশ না করার শর্তে এক খুচরা বিক্রেতা জানান, বিভিন্ন গণমাধ্যমে ভারত থেকে পেঁয়াজ না আসার খবরে স্থানীয় পাইকারী পেয়াজ ব্যবসায়ীরা শনিবার সকাল থেকে ১০০-১১০ টাকার কেজি মুল্যের পেয়াজ অতিরিক্ত দাম বাড়িয়ে বিক্রি শুরু করেন খুচরা ব্যবসায়ীদের নিকট। খুচরা ব্যবসায়ীরা রশিদ চাইলেও দিতে অস্বীকৃতি জানায় পাইকারী ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীরা অধিক দামে পাইকারদের কাছ থেকে পেয়াজ অধিক দামে এনে ভোক্তাদের নিকট ১৮০/২০০ টাকায় বিক্রি শুরু করেন। যারা আগে কিনে মজুদ রেখেছিলেন তারাও অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। অভিযোগ পেয়ে অভিযানে নামেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, অতিরিক্ত মুল্যে পেয়াজ বিক্রয় ও পণ্য তালিকা সংরক্ষন আইনে তাদেরকে এই জরিমান করা হয়েছে। সকল ব্যবসায়ীদের অতিরিক্ত মুল্য না রাখার বিষয়ে সতর্ক করা হয়েছে। বাজার মনিটরিং ব্যবস্থ্যা অব্যাহত থাকবে ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares