Main Menu

August, 2023

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় বিবাদমান দুই গ্রুপ পৃথক কর্মসূচী পালনকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। জানাযায়, গত ১০ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকেই বিএনপির একাংশের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ জানাতে থাকে। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিকেলে নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ পৌর এলাকার শেখ হাসিনা সড়ক সেতুRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তি চান সদস্যরাই

সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিকে বিতর্কিত ও অগ্রহণযোগ্য দাবি করে বিলুপ্তির দাবি জানিয়েছেন কমিটির দুই সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন। শুক্রবার বিকেলে শহরের নিউ মোড়াইল এলাকায় সরকারি কলেজের পুরাতন ছাত্রবাসের সামনে প্রতিবাদ সভা শেষে এসব দাবি জানান তারা। হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্ব ও জহিরুল হক খোকনের সঞ্চালনায় এ সময় জেলা বিএনপি নেতা সিনিয়র নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক, আলী আজম, জহিরুল ইসলাম চৌধুরী লিটন, বুলবুল আহমেদ মুসা, আতিকুল হক জালাল, শেখ মোঃ হাফিজুল্লাহ, আজহার হোসেন চৌধুরী দিদারসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলRead More


কালিবাড়ি মোড়ে বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছেন র‌্যাব। বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে জেলা শহরের টি এ রোডের কালিবাড়িমোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার রগুরামপুর এলাকার আব্দুল কাদির (৬৬) এবং একই থানার নোয়াগাঁও এলাকার মো.কামাল উদ্দিন (৪২)। র‌্যাবরে মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম বলেন, র‌্যাবের নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি মাইক্রোবাসে তল্লাশি করে রিভলবার ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। তিনি আরও বলেন, মাইক্রোবাসে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদে তারা আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।Read More


তিতাসের ব্রেক ফেল, আউটারে থামল ট্রেন

যাত্রা বিরতি দেয়ার আগে ‘ব্রেক ফেল’ করে তিতাস কমিউটার ট্রেন। এতে প্ল্যাটফর্মে না থেমে প্রায় দুইশ মিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নরসিংদী রেল স্টেশনে এ ঘটনা ঘটে। নরসিংদী রেল স্টেশনে গিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন দুপুর ১২টা ১০ মিনিটে নরসিংদীতে পৌঁছায়। কিন্তু দ্রুত গতিতে থাকা ট্রেনটি প্ল্যাটফর্মে না থেমে সামনে চলে যায়। এক পর্যায়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রায় দুই শ মিটার দূরে গিয়ে ট্রেনটি থামে। পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার উল্টো পথে প্ল্যাটফর্মে আসে। ঢাকা থেকে নরসিংদীতে ট্রেনে আসা আমিনুলRead More


খরমপুরে ওরশে যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১০ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত খরমপুর রেলব্রীজ সংলগ্ন তিতাস নদীতে থেকে তার মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন, নরসিংদীর মাধবী থানার দোয়ারি গ্রামের গাজী মিয়ার ছেলে শুকুর মিয়া (৬০), নরসিংদির পলাশ থানার মোতালিব মিয়ার ছেলে মোজাম্মেল (২০) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তমিজ উদ্দিনের ছেলে মতি ভুইয়া। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আখাউড়া – সিলেট বাইপাস রেলপথের পৌরশহরের খরমপুর রেলব্রীজে এ ঘটনা ঘটে। আখাউড়াRead More


হাফিজ উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ মাসুদ, সরাইল। “আমার বাবার হত্যাকারীদের বিচার না হলে আমরা আত্মহত্যা করিব”- এ কথা বলেন নিহতের সন্তানেরা । আমাদেরকে কেন এতিম করা হয়েছে? হত্যাকারীদের আমরা ফাঁসি চাই।’ বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে কথাগুলো বলছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রতিপক্ষের হাতে নিহত হাফিজ উদ্দিনের সন্তানেরা। শুক্রবার সকাল ১২ টায় উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে হাফিজ উদ্দিনের  বড় ছেলে ফাহিম রহমানের নেতৃত্বে বাবা হাফিজ উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী ও নিহতের পরিবার। মানববন্ধনে বক্তব্য দেন নিহত হাফিজ উদ্দিনের বড় ছেলে  মো ফাহিম, মুজিবুর রহমান, সাইফ, নিহতের স্ত্রী  প্রমূখ। বক্তারা মূলRead More


খরমপুরে ট্রেনে কাটা পড়ে কেল্লার মাজারে আসা দুই ভক্ত নিহত (ভিডিও)

আখাউড়ায় খরমপুর শাহ্পীর কেল্লা শহীদ (র.) মাজারে আসা দুই ভক্ত ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর এলাকায় এই ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ। আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, বৃহস্পতিবার থেকে খরমপুর কেল্লা শহীদের মাজারে ওরস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। রাতে অসংখ্য মানুষ রেললাইন দিয়ে খরমপুরে হেটে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে দুজন কাটা পড়ে ঘটনাস্থলে নিহতRead More


বঙ্গবন্ধু পাকিস্তানীদের সঙ্গে কখনো আপোষ করেননি…আইনমন্ত্রী

রুবেল আহমেদ : আইনমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখা যায় না। এর কারন তিনি বুজতে পেরেছিলেন এই পাকিস্তান রাষ্ট্রের মাধ্যমে বাঙ্গালী জাতীর মুক্তি আসবে না। তাই তিনি বাঙ্গালীর অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন এবং জীবনের তেরো বছরেরও অধিক সময় কারাগারে কাটিয়েছেন। তিনি কখনো পাকিস্তানীদের সংগে আপোষ করেননি। বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে কসবা উপজেলার কুটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় ভিডিও কনফেরান্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানীরা নিরীহ বাঙ্গালীর উপর বর্বোরোচিত হামলা করলে তিনি ১৯৭১ সালের ২৬ মার্চ ভোরRead More


বিজয়নগরে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ১৯০০পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বামুটিয়া গ্রামের আব্দুল ছোবহানের ছেলে ইমরান মিয়া (৩৪) ও চানপুর গ্রামের আব্দুল জাহেরের ছেলে মোঃ আব্দুল হক (৩৪)। পুলিশ জানায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় বিজয়নগর থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের মোঃ নাজমুল হাসানের দোকানের সামনে থেকে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ইমরান মিয়া(৩৪) ও মোঃ আব্দুল হক(৩৪) এর কাছ থেকেRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা:: আহ্বায়ক মান্নান, সদস্য সচিব সিরাজ

অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আহ্বায়ক ও সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার (১০ আগস্ট) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন ও নূরে আলম সিদ্দিকী। নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।


This site is protected by wp-copyrightpro.com