August, 2023
বিএনপি জামাতের রাজনীতি এখন দূতাবাসে…আইনমন্ত্রী
রুবেল আহমেদ ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বিএনপি-জামাত দেশের মানুষের জন্য রাজনীতি করে না। তারা দেশের মানুষের কাছে ভোটও চায় না। তারা শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ অনেক দূতাবাসে ধর্না দেয়। মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেলে স্থানীয় সুপার মার্কেট চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, তারা চায় দেশে বিশৃঙ্খলা লাগিয়ে অনিবার্চিত সরকার গঠন করে তাদের ওই সকল দূতাবাস ক্ষমতায় বসিয়ে দেবেন। তাদেরRead More
নবীনগরে দুই গ্রুপে বিভক্ত আওয়ামীলীগ, পৃথকভাবে শোক দিবস পালন
মিঠু সূত্রধর পলাশ : দুই ভাগে বিভক্ত হয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছে নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। নবীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, আওয়ামীলীগ নেতা জসীমউদ্দীন আহাম্মেদ, শফিকুল ইসলাম, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল। এদিকে নবীনগর বড় বাজারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে এডভোকেট সুজিত কুমার দেবের সভাপতিত্বেRead More
বিজয়নগরে শোক দিবসে ৩০ হাজার চারাগাছ বিতরণ
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ৩০ হাজার চারা গাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিসদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানি,ওসি রাজু আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মাছুম, মুক্তিযোদ্ধা কমান্ডার দবীর উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ।
সরাইল প্রেসক্লাবে মতবিনিময় করলেন ডা.আশীষ
মোহাম্মদ মাসুদ : সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য ও ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। রোববার ১৪ আগস্ট বিকেলে সরাইল প্রেসক্লাবে মত বিনিময়ে আয়োজন করেন। তিনি সরাইল সদরের কৃতি সন্তান আশোতুস চক্রবর্তীর সুযোগ্য সন্তান ডাক্তার আশীষ কুমার চক্রবর্তীর । সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পদপ্রার্থী হিসেবে সকলের কাছে সমর্থন চাই। আমি সব সময়ই মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। তাদের বিপদে-আপদে নিজের সর্বোচ্চ শ্রম দিয়ে পাশে থাকি। তিনি আরোRead More
নবীনগরে ছেলে হাতে বাব খুন !
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তু্চ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের মানসিক ভারসাম্যহীন ছেলে জসিম উদ্দিন (৪০) এর হাতে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা বাবা মোঃ লিল মিয়া (৭০) খুন হয়েছেন। সোমবার দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠাঁলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জমির পাট কাটা নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে জসিম উদ্দিন ক্ষুব্ধ হয়ে বাবাকে ঘর থেকে ছিয়া দিয়ে মাথায় আঘাত করে। এতে লিল মিয়া গুরুত্বর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতRead More
সরাইল বিষপানে স্কুল শিক্ষিকার আত্মহত্যা, স্বামী আটক
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বামীর নির্যাতনের জেরে মণিরানী নাগ (৩৫) নামের এক স্কুল শিক্ষিকার বিষ পানে আত্মহত্যার করেছে। স্বামী আটক। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শাহবাজপুর গ্রামের অজিদ নাগের একমাত্র সন্তান মণিরাণী নাগ। গত ১৭ বছর আগে পারিবারিক ভাবে অরূয়াইলের শাহপাড়ার জিতু ধরের ছেলে অনিক রায়ের সাথে বিয়ে হয় মণিরাণীর। সংসার জীবনে মণিরাণীর দু’টি কন্যাশিশু জন্ম নেয়, অতশি (১০) ও মতুরা (০৭)। বিয়ের দুই বছর পর থেকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয় মণিরাণীর। শুরুতে পার্শ্ববর্তী ইউনিয়নের কালিশিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন তিনি। মণিরাণী রোববার দুপুরেরRead More
বিজয়নগরে শফিকুল ইসলাম কলেজে বিদায় সংবর্ধনা
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে কলেজের হলরুমে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন,অভিভাবক সদস্য ইজাজুর রহমান রাকিব, ভাইস প্রিন্সিপাল জহির উদ্দিন প্রমুখ।
মান্নানকে জেলা বিএনপির আহবায়ক করায় নবীনগরে আনন্দ মিছিল
মিঠু সূত্রধর পলাশ : এডঃ এম এ মান্নান কে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় নবীনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকালে মিছিলটি পৌর এলাকার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, কৃষক দলের আহবায়ক জহিরুল হক জরু প্রমুখ। বক্তারা এডঃ এম এ মান্নান কেRead More
জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলো..আইনমন্ত্রী
রুবেল আহমেদ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে শাহ আজিজুর রহমানের মতো একজন কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়ে বঙ্গবন্ধু ও জেলখানায় জাতীয় চার নেতার খুনীদের পুনর্বাসন করেছিলেন । তাদের চাকুরী ও রাজনীতি করার সুযোগ দিয়ে জাতীর সংগে বিশ্বাসঘাতকতা করেছে। তারা বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিলো আবারো মিনি পাকিস্তান বানানোর জন্য। সেখান থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশটাকে টেনে তুলে মর্যাদার আসনে বসিয়েছেন। শনিবার (১২ আগস্ট) শনিবার বিকেলে কসবা সরকারী পলিটেকনিকাল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোকদিবস উপলক্ষে শোকসভায় কলকাতা থেকে ভিডিও কনফেরান্সের মাধ্যমে প্রধানRead More
শোকের মাসে কসবা ছাত্রলীগের আহবায়ক রিমনের বিদেশ ভ্রমণ
বাংলাদেশের শোকের মাস আগস্ট। শোকের মাসে বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী নানান কর্মসূচি পালন করে আসছে। এই বছরও ৩১ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের প্রতিটি ইউনিটকে একই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংসদ। কিন্তু কেন্দ্রীয় এই নির্দেশনা পালন করেনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আলাদাভাবে দেওয়া হয়নি কোন শোক কর্মসূচি। শোক কর্মসূচি পালন না করে কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসাইন রিমন আগস্টের প্রথম দিন ভ্রমণে চলে যান দক্ষিণ আফ্রিকায়। এ নিয়ে উপজেলা রাজনৈতিক অঙ্গন জুড়ে চলছে ব্যাপক সমালোচনা। অবশেষে জাতীয় শোক দিবসের ৩দিন আগে শুক্রবার (১১ আগস্ট) বিকেলRead More



















