Main Menu

খরমপুরে ট্রেনে কাটা পড়ে কেল্লার মাজারে আসা দুই ভক্ত নিহত (ভিডিও)

[Web-Dorado_Zoom]

আখাউড়ায় খরমপুর শাহ্পীর কেল্লা শহীদ (র.) মাজারে আসা দুই ভক্ত ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ।

আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, বৃহস্পতিবার থেকে খরমপুর কেল্লা শহীদের মাজারে ওরস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। রাতে অসংখ্য মানুষ রেললাইন দিয়ে খরমপুরে হেটে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে দুজন কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares