August, 2023
খড়মপুরে কেল্লা শহীদ (র.) মাজারে ৭ দিনের ওরশ শুরু
আগামীকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে শুরু হচ্ছে আখাউড়ার শাহ্পীর কেল্লা শহীদ (র.) মাজার শরীফের খড়মপুরের বাৎসরিক ওরশ । সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাতে বিশেষ মোনাজাত এবং আগামী বুধবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ওরশের সমাপ্তি ঘটবে ৭ দিনব্যাপী এ ওরশের। বিষয়টি নিশ্চিত করে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম (মিন্টু) জানান, সুষ্ঠুভাবে বাৎসরিক ওরস উদযাপনে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাজার কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও নির্ধারিত তারিখে শুরু হচ্ছে বাৎসরিক ওরস মোবারক। ওরশকে কেন্দ্র করে মাজার এলাকায় ইতোমধ্যে মাসব্যাপী মেলা বসেছে। মেলায় কাঠ, বাঁশ, বেতেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ জন
ব্রাহ্মণবাড়িয়ায় গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গেল একদিনে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ২১ জন। এতে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৮ জনে। এছাড়া জেলা সদরের জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশ করা এক বিবরণীতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। জেলায় একদিনে সর্বশেষ দুই অঙ্কের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন জুলাই মাসের ৩১ তারিখ। সেদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়েRead More
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস কূপে বঙ্গবন্ধুর ফলক, উৎপাদন বাড়াতে নানা পরিকল্পনা
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) দুপুরে তিতাস গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মৃতি ফলকটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জ্বালানি নিরাপত্তায় বঙ্গবন্ধুর অবদান স্মরণীয় করে রাখতেই তার স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে তিতাস গ্যাস ফিল্ডসহ পাঁচটি গ্যাস ফিল্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। ১৯৭৫ সালে বহুজাতিক প্রতিষ্ঠান শেল অয়েলের কাছ থেকে তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাশটিলা গ্যাস ফিল্ডRead More
সরাইলে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন
মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ ধাপে ২২ হাজার ১০১টি গৃহ ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শনী করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত (ইউএনও) নাছরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুলRead More
নবীনগরে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের জমি সহ পাকাঘর প্রদান
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে বিদ্যাকুট ইউনিয়নের ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমি ও সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে। আজ বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়। উপজেলা নিবাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়রম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস, সাবেক মুক্তিযোদ্ধাRead More
নবীনগরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষাবৃত্তি প্রদান ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহ্পুরে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষাবৃত্তি প্রদান ও “শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন” করা হয়েছে। আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে ব্যারিস্টার জাকির আহাম্মেদ কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবনটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্থানীয় সাংসদ মো. এবাদুল করিম বুলবুল। এসময় শিক্ষাবৃত্তি প্রদান ও “শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীরRead More
সরাইল পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বর্ষার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৬ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম ইজাজুল হক (১৫)। সে ওই গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে ইজাজুল সবার ছোট। ইজাজুলের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়,ইজাজুল মানসিক প্রতিবন্ধী ছিল। গতকাল রোববার আসরের নামাজের পর সে কাউকে না বলে নিজ বাড়ির দক্ষিণ পাশের ঘাটলায় বর্ষার পানিতে গোসল করতে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় সন্দেহবশত বাড়িরRead More
২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
ভারতে আসন্ন ৫০-ওভার ক্রিকেট বিশ্বকাপে দল পাঠাবে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে অনুমতি দিয়েছে। ফলে ভারতে এ বছর অক্টোবর ও নভেম্বর মাসে নির্ধারিত টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তার অবসান হলো। আন্তর্জাতিক টুর্নামেন্টে বৈরি এই দুই প্রতিবেশী নিজেদের মধ্যে ক্রিকেট খেললেও রাজনৈতিক সম্পর্কে উত্তেজনা বাড়ায় ২০১৩ সাল থেকে এই দুই দল নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হচ্ছে। “পাকিস্তান সব সময়ই বলেছে খেলাধুলোকে রাজনীতির সাথে মেশানো উচিৎ নয়,” পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, “পাকিস্তান বিশ্বাস করে ভারতের সাথে দ্বিপাক্ষিকRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে দুর্ধর্ষ চুরি
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানটির সিসি টিভি ক্যামেরার ডিভিআর, বায়োমেট্রিক পেনড্রাইভসহ নগদ টাকা নিয়ে যায় চোরেরা। আজ সোমবার সকালে কেন্দ্রটি খোলার সময় চুরির বিষয়টি নজরে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে ও ঘটনার পেছনে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই মাঠে কাজ করছে। পুলিশ ও ভিসা আবেদন কেন্দ্রের কর্মীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে অফিস খোলার পর চুরির বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।Read More
সরাইলে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাফিজ উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হাফিজ উদ্দিনের স্বজনেরা বলেন,গতকাল শুক্রবার বিকালে রায়হান (১৮) সহ ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত হাফিজ উদ্দিন দাদাকে ধরে বুকের বাম দিকে ছুরিকাঘাত করে।Read More



















