March, 2023
সোনার বাংলার ইঞ্জিন বিকল, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ইঞ্জিন বিকল হয়েছে। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাঘাচং এলাকায় বিকল হয়ে যায়। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মনির উদ্দিন বলেন, আখাউড়া থেকে ইঞ্জিন যাচ্ছে। তা পরিবর্তন করার পর ট্রেনটি ছেড়ে যাবে।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ
১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন ও সামাবেশের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। শনিবার জেলা পরিষদ এলাকায় বিএনপির কর্মসূচি চলাকালে ১০০ গজ দূরেই পাল্টা এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এসময় মিছিল নিয়ে সামনে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, কর্মসূচির নামে বিএনপি যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য তারা মাঠে রয়েছে।
যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন দে কে ফুলেল শুভেচ্ছা
মোহাম্মদ মাসুদ, সরাইল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কৃতি সন্তান এস এন তরুন দে কে আজ বিকাল কালিকচ্ছ বাজার তার নিজ এলাকায় সরাইল জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে উপজেলা যুবদল, ছাত্রদল, সেচ্চা সেবকদল, কৃষকদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা উপস্থিত হয়ে তার নিজ গ্রামে এস এন তরুন দে কে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এস এন তরুন দে, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়া ও সদস্য সচিব নুরে আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,Read More
শেখ হাসিনাকেও একদিন জেল খাটতে হবে-হুশিয়ারী বরকত উল্লাহ বুলুর
বেগম খালেদা জিয়ার মত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একদিন জেল খাটতে হবে বলে হুশিয়ারী দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, প্রতিহিংসা পরায়ন হয়ে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে। যে ২ কোটি টাকার জন্য তাকে জেলে পাঠানো হয়েছে তা ব্যাংকে আছে, তা বেড়ে এখন ১০ কোটি টাকা হয়েছে। দলীয় ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন ও সামাবেশে যোগ দিয়ে প্রধান আতিথির বক্তব্যে বুলু এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা এখন আওয়ামীলীগের কাউকে বিশ্বাস করেন না। করেন না বলেই তোফায়েল আহমেদের মতRead More
রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফেরাত কামনায় দোয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি, চ্যানেল টোয়েন্টিফোর এর সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা প্রয়াত রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর প্রয়াতে কালাইশ্রীপাড়াস্থ বাসভবন চত্বরে পরিবারবর্গের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতিRead More
বিজয়নগরে বিপুল পরিমান মাদক ও নগদ অর্থসহ বিক্রেতা আটক
জিয়াদুল হক বাবু : বিজয়নগরে বিপুল পরিমান মাদক ও নগদ অর্থসহ মাদক বিক্রেতা মোঃ আলামিন ইসলাম শাবলু মিয়া (৩০)কে আটক করেছে পুলিশ। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিজ ঘর থেকে মোঃ আলামিন ইসলাম শাবলু মিয়াকে ৮ শ ২৪ পিস ইয়াবা,৩ টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫৬০ টাকা সহ মাদক বিক্রির জন্য ২ ডিজিটাল মাপার মেশিনসহRead More
হত্যা আর মিথ্যা দিয়ে বিএনপি দল তৈরী করেছে…..আইনমন্ত্রী
রুবেল আহমেদ : আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আমাদের যে প্রতিপক্ষ বিএনপি-জামাত তারা কিন্তু বাংলাদেশে বিশ্বাস করেনা। তাদের রাজনীতি হচ্ছে হত্যার রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে মিথ্যার রাজনীতি। হত্যা আর মিথ্যা দিয়ে তারা দল তৈরি করেছে এবং রাজনীতি করে যাচ্ছে। ২০১৪ সালে নির্বাচনে তাদের যে নেতা খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে অগ্নি সন্ত্রাস করেছিলো। মানুষকে বাসে পুড়িয়ে মেরেছে এবং সহিংসতা তারা সব সময় করে যাচেছ। শুক্রবার (১০ মার্চ) দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালীRead More
সাংবাদিক নেতা রিয়াজ উদ্দিন জামির মৃত্যুতে সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষনা ও দোয়া
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার সাংবাদিক নেতা রিয়াজ উদ্দিন জামি এর মৃত্যুতে সরাইল প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ মার্চ) বাদ আছর সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোঃ সামসুলRead More
চোখের জল ও হৃদয় নিঙরানো ভালবাসায় জামির চিরবিদায়, জানাযা শেষে দাফন সম্পন্ন
চোখের জল ও হৃদয় নিঙরানো ভালবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোর এর সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি। বৃহস্পতিবার বাদ মাগরিব শহরের টেংকের পাড় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। জানাযা শেষে শেরপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুরে ভারতের আগরতলা দিয়ে আখাউড়া স্থলবন্দর হয়ে দেশে আনা হয় তার নিথর কফিনবন্দী মরদেহ। এরRead More
সরাইল এবি ব্যাংক উপ-শাখা উদ্বোধন
মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়া সরাইল এবি ব্যাংক এর উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার )সকাল ১০টায় সরাইল উপজেলার সদর ইউনিয়নের বিকাল বাজার মুন্সি প্লাজা মার্কেটের ২য় তলায় এই ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ব্যাংকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাবসায়ি সমাজ সেবক, শিক্ষক, চাকরিজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ কে নিয়ে এবি ব্যাংকের কর্মকর্তারা এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ভাইস প্রেসিডেন্ট এন্ড মেনেজার মো. শাহনুর আলম শাহীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লি: এর হেড অব এডমিন মেজর শেখRead More



















