Main Menu

March, 2023

 

কসবায় ট্রাক্টর খাদে পড়ে নিহত ২

কসবায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।শুক্রবার (১৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকার কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক্টর হেলপার পাভেল মিয়া (১৮) ও পথচারী দেলোয়ার মিয়া (৩০)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, কসবা থেকে একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে চান্দিসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্যRead More


নবীনগরে শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামে দৃষ্টি নন্দন জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শাহপুর গ্রামের প্রায় দের হাজার মুসল্লী জুম্মার নামাজ আদায় করে এই মসজিদের শুভ উদ্বোধন করেন। নবনির্মিত শাহপুর জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উক্ত জামে মসজিদের সভাপতি বিশিষ্ট দানবীর আব্দুল হক সাহেব, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি গোলাম মোস্তফা মারুফ, শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের মতোয়াল্লী শাহ এহসানুল গণি পল্লব, সাবেক ইউপি চেয়ারম্যান এ কেএম রফিকউল্লাহ। বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব শামসুল হকRead More


নবীনগরের মনতলা-সীতারামপুর খেয়া ঘাটে নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে পারাপার, কিন্তু দেখার কেউ নেই

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মনতলা থেকে সীতারামপুর খেয়া ঘাটের নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে পারাপারের অভিযোগ উঠেছে। গত ১৫ ও ১৬ মার্চ সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, মনতলা ঘাট থেকে সীতারামপুর ঘাটে ছোট্ট একটি নৌকা দিয়ে যাত্রী পাড়ার করছেন একটি পনের বছরে এক কিশোর। খোয়া পারাপারের নৌকাটিতে প্রায় ৫০ জন যাত্রী সাথে রয়েছে তিনটি মটরসাইকেল।অনেকটা গাদাগাদি করে কেউ দাড়িয়ে আবার কেউ কোনরকমে বসে আছেন নৌকাতে। কোন প্রকার নিরাপত্তা সামগ্রী না নিয়েই এভাবে দিন রাত যাত্রী পারাপার করছেন খেয়া ঘাটের লোকজন। স্থানীয়রা জানান, ঘাটের পারাপারের নৌকাটি অনেক ছোট,কিন্তুRead More


কসবায়  ভারতীয় মদসহ  নারী মাদক পাচারকারী আটক 

কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় মদসহ  পারুল বেগম ( ৪৫) নামে এক নারী পাচারকরীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার  (১৬ মার্চ) ভোররাতে  খাড়েরা ইউনিয়নের গনেশ পুকুর পাড় এলাকার মৃত হাবিবুল্লাহ মিয়ার রান্না ঘর থেকে ৪৫ বোতল ভারতীয় মদ সহ  পারুল বেগম (৪৫)কে আটক করা হয়।  পারুল বেগম উপজেলার খাড়েরা ইউনিয়নের গনেশ পুকুর গ্রামের মৃত  হাবিবুল্লাহ মিয়ার স্ত্রী । এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মৃত হাবিবুল্লাহ মিয়ার বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালায় পুলিশ। এসময়  বাড়ির রান্না ঘরRead More


নাসিরনগরে মন্দিরে হামলা: ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিসহ ১৩ আসামির ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিসহ ১৩ আসামির ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এ রায় দেন। আদালত পরিদর্শক কাজী দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আরও কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি, নাসিরনগর সদর ইউনিয়নের কামারগাঁওয়ের বাসিন্দা মো. মোখলেছ মিয়া, একই গ্রামের ইদু মিয়া,Read More


নাসিরনগর সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন

মোহাম্মদ মাসুদ, বাংলাদেশ কৃষকলীগ নাসিরনগর উপজেলা’র সদর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) নাসিরনগর খেলার মাঠের পূর্ব পাশে বাংলাদেশ কৃষকলীগ নাসিরনগর সদর ইউনিয়ন শাখার আয়োজনে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই জাতীয় ও দলিয় পতাকা উত্তলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয় সদর ইউনিয়ন আহবায়ক মো: মধু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ পারভেজ মোশাররফের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের অর্থ বষয়ক সম্পাদক আলহাজ্ব মো: নাজির মিয়া। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধক ও স্বাগতবক্তব্য রাখেন , নাসিরনগর উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ অলি মিয়া।Read More


আ`লীগ নেতাকে রাজাকার আখ্যা দিয়ে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ কবির হোসেন ভ’ইয়াকে রাজাকার পুত্র বলে মিথ্যা অপবাদ দিয়ে গত ১১ মার্চ ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বহিস্কারের জন্য মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ স্থানীয় জনসাধারন। এ ঘটনা নিয়ে বিএনপি-জামাত থেকে যোগদান করা আওয়ামী লীগ ও মুলধারার আওয়ামী লীগের মধ্যে তীব্র বিরোধ চলে আসছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে মুলধারার ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ গাববাড়ী-চন্দ্রপুর ও ভরাজাংগাল গ্রামের অধিবাসীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে তীব্র নিন্দা জানিয়ে বিএনপি নেতা জামসেদRead More


বিজয়নগরে বিজিবি’র অভিযানে ১০৭ কেজি গাঁজা উদ্ধার

বিজয়নগরের সেজামুড়া থেকে ১০৭ কেজি ভারতীয় গাঁজাসহ একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি’র সদস্যরা । সোমবার (১৩ মার্চ) ভোর রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেজামুড়া দক্ষিণপাড়া মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ১০৭ কেজি গাঁজা জব্দ করে বিজিবি সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়। মুকুন্দপুর বিজিবি ক্যাম্পের নায়ক মোহাম্মদ ইউছুফ জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া এলাকায় বিজিবির বিশেষ টিমের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে গাঁজাসহ দুইটি গাড়ি জব্দ করা হয়। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেলRead More


জামি’র স্মরণে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি প্রয়াত রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যাগে সোমবার (১৩ মার্চ) বাদ আছর প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন।সাংবাদিক ও সূধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো.বাহারুল ইসলাম মোল্লা। দোয়া মাহফিলে প্রেসক্লাবের বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মরহুমের দুই ছেলে,পরিবারের সদস্যগন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্হিতRead More


বিএসএফের বাধায় আড়াই বছর পর আখাউড়া-লাকসাম রেল প্রকল্প শুরু

বিএসএফের বাধার মুখে আড়াই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফের শুরু হয়েছে আাখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কসবা ও সালদা নদী অংশের কাজ। ২ দেশের উচ্চ পর্যায়ের আলোচনা ও বিজিবি-বিএসএফের যোগাযোগের মাধ্যমে আজ রোববার সকাল থেকে এ কাজ শুরু হয়।বিজিবির সরাইল রিজিয়ন (নর্থ-ইস্ট রিজিয়ন) কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সকালে শুরুর পর কাজ পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি রেলওয়ে প্রকল্প কাজের পরিচালক সুবক্ত গিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। শহীদুল ইসলাম জানান, ২০১৬ সালের নভেম্বরে শুরুRead More


This site is protected by wp-copyrightpro.com