Main Menu

March, 2023

 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ে বিরোধরে জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি ঢালী (১৭) জেলা শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রনি এবং রাজু দুইজনের বাড়ি ভাদুঘরে এবং তারা পরস্পর বন্ধু। তবে কয়েকদিন আগে রনি ও রাজুর মধ্যে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে বিরোধ চলছিল। এরই জের ধরে রাজু শনিবার রাতে বিয়াল্লিশ্বর এলাকায় রনিকে একা পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনকRead More


খালে দোকান বরাদ্দ দিয়ে কোটি টাকা হাতিয়ে নিলেন নবীনগরের নাটঘর ইউপি চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে খাল দখল করে দোকান বরাদ্দ দিয়ে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আর এই কাজে তাকে সহযোগিতা করছেন সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। এই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের নেতারা। লিখিত অভিযোগে বলা হয়, ২০০৮ সালে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারের পাশে একটি খাল কিছু স্বার্থবাদী ভরাট করে ফেলে। খালটি ভরাটের পর সরকারী ভূমি অফিসের মাধ্যমে প্যারিফেরী করে দখলে নিয়ে দোকান তৈরি করেন। পানি নিষ্কাশনের একমাত্রRead More


আমি বুঝি শেখ হাসিনা, নৌকা আর বঙ্গবন্ধুকে: বাদল

আমরা বঙ্গবন্ধুর সৈনিক, প্রিয় নেত্রী শেখ হাসিনার পক্ষেই আমরা সকলেই কাজ করি, শেখ হাসিনার পক্ষে কাজ করা ও নৌকার বিজয় নিশ্চিত করতে প্রয়োজনে আমরা জীবন দিব। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন নবীনগর উপজেলায় নৌকার পক্ষে জনমত তৈরি করার লক্ষে শনিবার (১৮ মার্চ) দুপুরে নবীনগর উপজেলার পৃর্ব ছয় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ ও নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল। শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়Read More


কসবায় আখাউড়া-লাকসাম ডুয়েল লাইন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন পররাষ্ট্র সচিব

রুবেল আহমেদ : বিএসএফের বাধায় দীর্ঘ সময় বন্ধ থাকা আখাউড়া-লাকসাম ডুয়েল লাইন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। শনিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে কসবায় আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কসবা রেল ষ্টেশন ও সালদানদী এলাকার গত এক সপ্তাহ ধরে চলমান কাজ তিনি পরিদর্শন করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদশের যেমন ভাল হবে তেমনি ভারতের সাথে বন্ধুত্বপুর্ণ সুসম্পর্কের যে বিষয়গুলো আছে সেগুলোরও আরও উন্নতি হবে। মাসুদ বিন মোমেন আরও বলেন, পুরোদমেRead More


নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু, শহরজুড়ে চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে নাকের পলিপাসের অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় ইসতিয়াক আহমেদ ইকরাম (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। সে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে ও সম্প্রতি পৌর ডিগ্রী কলেজে থেকে সে এইচএসসি পরীক্ষা পাস করেছে। শনিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি জানায়। ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্রই আল-খলিল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামের ওই হাসপাতালে গিয়ে বিক্ষোভ শুরু করে নিহতের স্বজনরা। তারা এ সময় ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। এদিকে ঘটনার পর থেকেই হাসপাতাল তালা ঝুলিয়ে গাঁ ঢাকাRead More


আখাউড়ায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে মাদক কারবারি টাক্কা নিহত

আখাউড়ায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আব্দুল হেকিম ওরফে টাক্কা (৩২) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। নিহত ব্যক্তি উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয়দের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুপক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হন। আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, আব্দুল হেকিম টাক্কার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয় শিক্ষনবিশ এক আইনজীবী মাদক কারবারে বিরোধিতা করলে হেকিমরা ক্ষুব্ধ হন। সম্প্রতি রনিকে মারধরের হুমকি দেয় হেকিম। শুক্রবার বিকেলেRead More


বিজয়নগরে ইফতার সামগ্রী বিতরণ

বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ শনিবার দুপুরে কামালপুর গ্রামে পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি রুবেল আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ওসি রাজু আহমেদ,সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহমেদ বাছির,অধ্যক্ষ কামরুল ইসলাম সোহাগ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু,জেলা ছাত্রলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।


নবীনগরে চিকিৎসকের অবহেলায় এক প্রসুতির মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর সদরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক প্রসুতি নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে পৌর সদরের আহামেদ প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। ভুল চিকিৎসায় নিহত ওই প্রসুতির নাম শান্ত আক্তার তন্নি (২৩)। সে উপজেলার ফতেহপুর গ্রামের আমভিয়া রহমানের স্ত্রী ও একই গ্রামের এরশাদ মিয়ার বড় মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, শুনবার সকল আনুমানিক ৮টার দিকে প্রসব ব্যাথা শুরু হলে পরিবারের লোকজন তাকে আহামেদ হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিজার করাতে ইনজেকশন পুশ করলে সাথে সাথেই প্রসুতির শরির ফুলেRead More


বিজয়নগরে ২ ছিনতাইকারী আটক, মোটরসাইকেল জব্দ

মোঃ জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ছিনতাই করে পালানোর সময় ছিনতাই চক্রের ২ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শশুই এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো ব্রাক্ষণবাড়িয়া সদরের মেড্ডা এলাকার নাসির উল্লাহ (৪০) ও নুরে আলম (৩৮)। এসময় আরেক জন ছিনতাইকারী পালিয়ে যায়। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়,সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক দুপুর ১২ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শশুই নামক এলাকায় পৌছুলে চালক ও হেলপার চা খাবার জন্য রাস্তার পাশে নামেন। এসময়Read More


ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস অনুষ্ঠিত

”র্স্মাট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিনে, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশের) উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপি শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এনসিয়র প্রোটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রজেক্টের আয়োজনে সুহিলপৃুর ওয়ার্ল্ড কনসার্ন অফিস প্রাঙ্গনে মোট ১০০জন শিশু, কিশোর-কিশোরী, শিশু ফোরামের সদস্য, ও সামাজিক সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুহিলপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও সদর উপজেলা সামাজিক সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবীরRead More


This site is protected by wp-copyrightpro.com