Main Menu

বিজয়নগরে ২ ছিনতাইকারী আটক, মোটরসাইকেল জব্দ

[Web-Dorado_Zoom]

মোঃ জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ছিনতাই করে পালানোর সময় ছিনতাই চক্রের ২ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শশুই এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো ব্রাক্ষণবাড়িয়া সদরের মেড্ডা এলাকার নাসির উল্লাহ (৪০) ও নুরে আলম (৩৮)। এসময় আরেক জন ছিনতাইকারী পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়,সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক দুপুর ১২ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শশুই নামক এলাকায় পৌছুলে চালক ও হেলপার চা খাবার জন্য রাস্তার পাশে নামেন। এসময় মটর সাইকেল থামিয়ে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় তাদের চিৎকার চেচামেচিতে লোকজন ধাওয়া করে ২ জনকে আটক করে এবং আরেক জন পালিয়ে যায়। খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ বলেন, তারা চিহ্নিত অপরাধী, দীর্ঘ দিন ধরে নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে এবং বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে।নিয়মিত মামলা দিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares