Main Menu

আখাউড়ায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে মাদক কারবারি টাক্কা নিহত

[Web-Dorado_Zoom]

আখাউড়ায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আব্দুল হেকিম ওরফে টাক্কা (৩২) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। নিহত ব্যক্তি উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয়দের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুপক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হন।

আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, আব্দুল হেকিম টাক্কার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয় শিক্ষনবিশ এক আইনজীবী মাদক কারবারে বিরোধিতা করলে হেকিমরা ক্ষুব্ধ হন। সম্প্রতি রনিকে মারধরের হুমকি দেয় হেকিম।

শুক্রবার বিকেলে রনি তার নিজ বাড়িতে এলে টাক্কা তার ওপর চড়াও হন। বিষয়টি এক পর্যায়ে মাদক কারবারিদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হেকিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, টাক্কার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মাদক মামলা চলমান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares