Main Menu

হত্যা আর মিথ্যা দিয়ে বিএনপি দল তৈরী করেছে…..আইনমন্ত্রী

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আমাদের যে প্রতিপক্ষ বিএনপি-জামাত তারা কিন্তু বাংলাদেশে বিশ্বাস করেনা। তাদের রাজনীতি হচ্ছে হত্যার রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে মিথ্যার রাজনীতি। হত্যা আর মিথ্যা দিয়ে তারা দল তৈরি করেছে এবং রাজনীতি করে যাচ্ছে।

২০১৪ সালে নির্বাচনে তাদের যে নেতা খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে অগ্নি সন্ত্রাস করেছিলো। মানুষকে বাসে পুড়িয়ে মেরেছে এবং সহিংসতা তারা সব সময় করে যাচেছ।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালী এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন তাদের পছন্দ হয়না। জিয়াউর রহমান, এরশাদের শাসনামলে দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি ও মিসকিনের দেশ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে দেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের শত্রু হয়ে যারা ষড়যন্ত্র করছে জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেগুলোকে ঐক্যবদ্ধভাবে নস্যাৎ করতে হবে। তিনি নেতাকর্মীদের এক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্ত করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

কসবা পৌরমেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ও উপজেলা ছাত্রলীগ আহźায়ক আফজাল হোসেন রিমন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিনś অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares