Main Menu

January, 2023

 

সরাইল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোহাম্মদ মাসুদ :: অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় অসাম্প্রদায়িক ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার বিকালে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শীর্তাথদের মাঝে কম্বল বিতরন করা হয়। সরাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, সরাইল উপজেলা কৃষকলীগের আহবায়ক মোহাম্মদ শফিকুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কায়কোবাদ, সদস্য সচিব বিল্লাল হোসেন, পানিশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণRead More


বিচারকের বিরুদ্ধে অশালীন স্লোগান ব্রাহ্মণবাড়িয়ার আরও ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব

ব্রাহ্মণবাড়িয়া আদালতের ২১ জন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। ৩ জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননা ও সমন জারির পর গত ৫ ও ৮ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ার অভিযোগে ২৩ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ জন আইনজীবীকে ২৩ জানুয়ারি বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তাদের আচরণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীদের অসদাচরণের জন্য কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না তার কারণ ব্যাখ্যা করতে একটি রুল জারি করেছেন হাইকোর্ট বেঞ্চ। প্রধানRead More


আশিক হত্যার প্রধান অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রায়হান আটক

আশিকুল ইসলাম আশিক হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রায়হানকে (২৫) আটক করেছে পুলিশ।সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রায়হান পৌর এলাকার ভাদুঘর সাহা পাড়ার শিরু মিয়ার ছেলে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি তার কাছ থেকে জব্দ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম রায়হানকে আটকের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।


ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভা : আদালত বর্জন বাড়লো ৩ দিন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বিচারক এবং নাজিরের অপসারণের দাবি আদায় না হওয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি আরও তিন দিন বাড়ানো হয়েছে। প্রথম দফায় ডাকা তিন দিনের আদালত বর্জন কর্মসূচির শেষ দিন সোমবার (৮ জানুয়ারি) বিকেলে আইনজীবী সমিতির কার্যালয়ে সাধারণসভা শেষে এই সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতির নেতারা। নতুন ঘোষিত কর্মসূচির আওতায় চলতি সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার জেলার কোনো আদালতের এজলাসে যাবেন না আইনজীবীরা। এর আগে প্রথম দফায় ডাকা কর্মসূচির শেষ দিনে সকাল থেকে আদালতে যায়নি তারা। আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে তারা তাদের কর্মসূচি পালন করে। এতে করে আদালতের স্বাভাবিকRead More


রক্ত দেয়া নিয়ে বিরোধ : ফারুকী পার্কের সামনে ছুরিকাঘাত করে যুুবককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আশিকুল ইসলাম আশিক(২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে শহরের দক্ষিণ মোড়াইলের ফারুকী পার্কের সামনে (অবকাশ) এ ঘটনা ঘটে। নিহত আশিক শহরের পূর্ব মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। সে স্থানীয় বাতিঘর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ছিলেন। এছাড়া সে ‘দৈনিক পর্যবেক্ষণ’ নামক একটি পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বলেও জানা গেছে। পুলিশ জানায়,২০ দিন আগে রক্ত দেয়া নিয়ে ভাদুঘর এলাকার রায়হানের সাথে আশিকের এক ছোট ভাইয়ের বিরোধ হয়। তখন বিষয়টি সমাধান করতে গিয়ে রায়হানের সাথে আশিকেরও বাকবিতন্ডা হয়। বিকেলে বাতিঘরেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় দলিল লেখক সমিতির ফিফটি ফিফটি সভাপতি

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর দলিল লেখক সমিতির ২০২৩-২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়েছে। এতে সভাপতি পদটি ফিফটি ফিফটি ভাগাভাগি হয়েছে। নির্বাচনে সদ্য সাবেক সভাপতি মিজানুর রহমান খন্দকার ও প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ আব্দুল্লাহ ক্বারী ৮৪ ভোট করে পেয়ে ড্র করলে তাদের সম্মতিতে নির্বাচন পরিচালনা পরিষদ ফিফটি ফিফটি ভাগে পদটি ভাগাভাগি করে দেন। এতে দেড় বছর করে তারা দুজন দ্বায়িত্ব পালন করবেন। নির্বাচনে ১৭২ জন ভোটারের মধ্যে ১৭০ টি ভোট দেন। বাকী দুইজন অসুস্থতাজনিত কারণে ভোট দিতে আসেননি। সহ সভাপতি পদে আব্দুর রাজ্জাক ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্ধি মোঃRead More


সরাইল মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধে মতবিনিময় সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক প্রসবসেবা বৃদ্ধি করনে ‘ জিরো হোম ডেলিভারি’ নিশ্চিত করনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, সিরাজুল ইসলাম মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার উদ্দিন’র সভাপতিত্বে ও স্বাস্থ্যকর্মী শেখ এখলাছুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগের উপ – পরিচালক আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্যRead More


আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বার-বি-কিউ পার্টি -শহরের বিশিষ্টজনদের মিলনমেলা

স্বার্থান্বেষী মহল নিবন্ধিত ভোরের সাথী সংগঠনকে ঘিরে ঘৃন্য তৎপরতায় লিপ্ত

ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর পাড়ে প্রা:ত এবং বৈকালিক ভ্রমন সাথীদের সংগঠন ভোরের সাথীর উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বার-বি-কিউ পার্টি হয়েছে। শনিবার সন্ধ্যার পর হওয়া অনুষ্ঠনটি আওয়ামীলীগ-বিএনপি’র রাজনীতিবিদ এবং শহরের বিশিষ্টজনদের মিলনমেলায় পরিনত হয়। ভোরের সাথীর সভাপতি আতিকুল হক আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ বিভূতি ভূষন দেবনাথ, সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগ-এর সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সদস্য সচিব জাবেদ রহিম বিজন,ব্রাহ্মণবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ অমিত লাল সাহা, জেলা আওয়ামীলীগেরRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে আজও অচলাবস্থা, ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়া জেলা জজসহ ২ বিচারক ও নাজিরের অপসারণ চেয়ে জেলার সব আদালত তৃতীয় দিনের মতো বর্জন করছেন আইনজীবীরা। আজ রোববার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার বিচারপ্রার্থী। গত বৃহস্পতিবার সকাল থেকে আদালতবর্জন কর্মসূচি শুরু করেন জেলা আইনজীবী সমিতি।‌‌‌‌‌‌‌‌ এর আগে, গত বুধবার সকালে বিচারকের সঙ্গে আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণ ও কর্মচারীদের মারধরের অভিযোগ এনে কর্মবিরতি পালন করে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। সবমিলিয়ে টানা ৩ দিন এখানকার বিচারাঙ্গনে অচলাবস্থা চলছে। আজও সমিতি ভবনের সামনে অবস্থান নিয়ে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। সেখানে দাঁড়িয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো.Read More


ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল -আশুগঞ্জ) উপ -নির্বাচনে ১৩ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা        

 মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ১৩ প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু, শাহ মফিজ, মোহন মিয়া ও আব্দুর রহিম। হলফনামায় স্বাক্ষর, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর, ব্যাংক স্টেটমেন্ট দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। মনোনয়ন বৈধ ঘোষণা করা আট প্রার্থী হলেন- সদ্যRead More


This site is protected by wp-copyrightpro.com