Main Menu

January, 2023

 

নবীনগরে হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি-২০১৯এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জানুয়ারী শুক্রবার সকালে উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল। শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসক ডাঃ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, ঢাকা ৭ নং ওয়ার্ডের কাউন্সিল তোফাজ্জল হোসেন টেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,Read More


বারাণসী (উত্তর প্রদেশ) থেকে বাংলাদেশ হয়ে ডিব্রুগড়(আসাম), বিশ্বের দীর্ঘতম প্রমোদতরীর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিশ্বের দীর্ঘতম ক্রুজ এম ভি গঙ্গাবিলাসের (MV Ganga Vilas) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার এই ভারচুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও ভারচুয়ালি উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত এই ক্রুজ ছুঁয়ে যাবে কলকাতাকেও। ২৭টি নদী পেরিয়ে মোট ৫২টি পর্যটনস্থলে ঘুরবে গঙ্গাবিলাসের জাহাজ। বাংলাদেশেরও বেশ কয়েকটি অঞ্চল এই ক্রুজের আওতায় পড়বে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জলপথ পরিবহনে নয়া যুগের সূচনা হবে এই ক্রুজের মাধ্যমে। পাটনা-সহ বিহারের বেশ কয়েকটি অঞ্চলেRead More


আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক: রবিবার (১৫ জানুয়ারী) থেকে আদালতে যাবেন আইনজীবীরা

অবশেষে আদালতে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। এক্ষেত্রে অপসারণের দাবি করা দুই বিচারকের আদালতে তারা যাবেন না বলে জানা গেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে ঢাকায় আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর চলমান আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আইনজীবীরা। এর মধ্য দিয়ে জেলাটির আদালতে অচলাবস্থার অবসান হতে যাচ্ছে। আগামী শনিবার আইনজীবী সমিতির সাধারণ সভায় সব আইনজীবীর সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল। তারা আরো জানান, আইনজীবীদের তিনটি দাবি মেনে নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে আগামীRead More


আখাউড়ায় মোটরসাইকেলে গিয়ে মাদক সেবন, ১৫ মোটরসাইকেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১৫টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মোটরসাইকেলের প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকা এবং চালকদের রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে এগুলো জব্দ করা হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস রেল ব্রিজ বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে কিছু তরুণ আখাউড়ায় আসেন। পরে মাদক সেবন করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। এমন অভিযোগে আখাউড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে অবৈধ ও বেআইনিভাবে চালিত এসব মোটরসাইকেল জব্দ করা হয়। এ অভিযানে অর্ধশতাধিকRead More


১৭ জানুয়ারী পর্যন্ত বাড়ানো হয়েছে আইনজীবীদের টানা আদালত বর্জন কর্মসূচী

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতঙ্গনের অচলাবস্থা কাটছেই না। দাবী আদায় না হওয়ায় তৃতীয় দফায় আবারো বাড়ানো হয়েছে আদালত বর্জন কর্মসূচী। আজ বৃহস্পতিবার ২য় দফায় বর্ধিত কর্মসূচীর শেষ দিনে আবারো ৩ দিনের জন্য আদালত বর্জন কর্মসূচী গ্রহন করেছে জেলা আইনজীবী সমিতি। নতুন কর্মসূচীর আওতায় আগামী রবি, সোম ও মঙ্গলবার পর্যন্ত আদালতের কোন বিচারিক কার্যক্রমে অংশ নিবেন না আইনজীবীরা। এদিকে বৃহস্পতিবার আদালত বর্জনের ৬ষ্ঠ দিনে জেলা আইনজীবী সমিতি ভবনে অবস্থান নিয়ে তারা কর্মসূচী পালন করে। এ সময় মামলার শুনানি, হাজিরাসহ কোন মামলারই কার্যক্রম পরিচালিত হয়নি। এতে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার বিচার প্রার্থীর বিচার কার্যক্রমRead More


মেড্ডায় ঘরে ঢুকে কিশোরীর গলা, দুই হাত-পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে সামিয়া (১৫) নামের এক কিশোরীকে গলা, দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে শহরের মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। সামিয়া জেলার সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামের রাশেদ মিয়ার মেয়ে। সে জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সামিয়ার বোন সকালে তাকে ও তার এক ভাগ্নিকে বাড়িতে রেখে বাজারে যায়। সামিয়াকে ঘরে রেখে তার ভাগ্নি ছাদে যায়। এর কিছুক্ষণ পরই সামিয়ার আর্তচিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালাসহ প্রতিবেশিরা দৌড়ে তার কক্ষে যান। সেখানে গিয়ে তারাRead More


সদর হাসপাতাল থেকে সদ্য প্রসূত শিশু চুরি, নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুউড়া এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করে। নবজাতক চুরির ঘটনায় পুলিশ তানিয়া (২৩) নামে এক নারীকে আটক করেছে। শিশুটির চুরির সাথে জড়িত তানিয়া সিন্দুরা গ্রামের নিয়াজ আহাম্মদ লিটন মিয়ার স্ত্রী। জানাযায়, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ২২ নং শয্যায় ৩ দিন আগে ছেলে সন্তানের জন্ম দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামরে ফরিদ মিয়ার স্ত্রী রেখাRead More


নবীনগর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত সভাপতি শ্যামা, সম্পাদক সাইদুল ও দপ্তর সম্পাদক মিঠু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী সাংবাদিকদের সংগঠন নবীনগর প্রেস ক্লাবের নির্বাচন ব্যপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে -দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নবীনগর প্রেস ক্লাবের নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি পদে মাই টিভি ও মানব জমিনের প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাইদুল আলম সোরাফ, সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিত রুপসি বাংলা মোঃ আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ,সহ-সভাপতি পদে এশিয়ান টিভি ও দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক (জ.ই বুলবুল), সহ-সম্পাদক পদে দৈনিক ভোরের দর্পণেরRead More


নবীনগরে ফসলি জমি নষ্ট করা অপরাধে ভ্রাম্যমান আদালতের ড্রেজার মেশিন জব্দ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফসলি জমি মাটি কেটে ফসলি জমি নষ্ট করার অপরাধে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা যায়, এলাকার চিহ্নিত ড্রেজার ব্যবসায়ী বাছির মিয়া কিছু জমি ক্রয় করে দির্ঘদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তলন করে বিক্রয় করছিলেন। এই মাটি উত্তলনের ফলে ইতিমধ্যে এলাকাটির অনেক ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এমতাবস্থায় এলাকার কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারRead More


সরাইলে মানুষের দোয়া ও সমর্থন চাই- মাহাবুবুল বারী মন্টু

মোহাম্মদ মাসুদ, সরাইল। আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। বুধবার (১১জানুয়ারি) কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খোকন, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, ইকবাল হোসেন, টুটুল, সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম শিলভী, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদকRead More


This site is protected by wp-copyrightpro.com