Main Menu

রক্ত দেয়া নিয়ে বিরোধ : ফারুকী পার্কের সামনে ছুরিকাঘাত করে যুুবককে হত্যা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আশিকুল ইসলাম আশিক(২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে শহরের দক্ষিণ মোড়াইলের ফারুকী পার্কের সামনে (অবকাশ) এ ঘটনা ঘটে। নিহত আশিক শহরের পূর্ব মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। সে স্থানীয় বাতিঘর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ছিলেন। এছাড়া সে ‘দৈনিক পর্যবেক্ষণ’ নামক একটি পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বলেও জানা গেছে।

পুলিশ জানায়,২০ দিন আগে রক্ত দেয়া নিয়ে ভাদুঘর এলাকার রায়হানের সাথে আশিকের এক ছোট ভাইয়ের বিরোধ হয়। তখন বিষয়টি সমাধান করতে গিয়ে রায়হানের সাথে আশিকেরও বাকবিতন্ডা হয়। বিকেলে বাতিঘরের মিটিং শেষে ফেরার পথে অবকাশ এলাকায় রায়হান তার লোকজন নিয়ে আশিককে ছুরিকাঘাত করলে সংগঠনের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের অভিযান চলছে। অল্প সময়ের মধ্য আমরা ধরতে সক্ষম হব।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares