Main Menu

January, 2023

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে সাবেক বিএনপি নেতা আবদুস সাত্তার ভূইয়াসহ আট প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে। আর ৫ প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার ভূইয়া, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল বারী চৌধুরী, মঈন উদ্দিন মঈন, শাহজাহান আলম সাজু ও আবু আসিফ আহমেদ। মনোনয়ন বাতিল হওয়াRead More


জাতীয় সংসদ উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো মোহন মিয়া’র মৃত্যু

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা’র নোয়াগাঁও মধ্যপাড়া মৈশান বাড়ির মোঃ ফরজ আলী’র ছেলে মোঃ মোহন মিয়ার হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তার বেশি শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে মোহন মিয়া’র বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী তিন মেয়ে এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নিহত মোহন মিয়া আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। আগামীকাল রোববার ছিল মনোনয়ন পত্র বাছাইয়েরRead More


বিজয়নগরে মিলন মেলা অনুষ্ঠিত

বিজয়নগরে সংবাদদাতাঃ বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা ও ভোজন বিলাশ অনুষ্টিত হয়েছে।আজ শুক্রবার ইসলামপুর নিমন্ত্রণ হোটেলে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে ও এডভোকেট আজিজুর রহমান হেলালের পরিচালনায় স্মৃতি চারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক জাহানারা বেগম। বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষক মোতাহার হোসেন, আব্দুল মান্নান,মোঃ নাছিম খান সহ বক্তব্য রাখেন ৯৭ ব্যাচের শিক্ষার্থী মোঃ মোর্শেদ খন্দকার, প্রভাষক জায়েদুল হক, মুখলেছুর রহমান, আশিকুর রহমান,মোশাররফ আল মাহমুদ ইমরানুর রহমান নিপু,সুলতান মাহমুদ লিটন, শেখ আতাহারুল ইসলামRead More


সরাইল :: ৩শত মিটার নতুন সড়কে ৫০হাজার লোকের সুবিধা

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা বলিবাড়ি থেকে আশুগঞ্জ উপজেলার ভুগইর খৈরালা পর্যন্ত পাকা সড়কের দূরত্ব প্রায় ৩০০ মিটার। স্থানীয় জনগণের দীর্ঘ দিনের একটা দাবি ছিলো এই সংযোগ সড়কটি নির্মাণের জন্য। সড়কটি নির্মাণ হলে দুই উপজেলার জনগণের চলাচলের সুবিধা বেড়ে যাবে অনেক গুন। বলিবড়ি থেকে খৈরালা পর্যন্ত সড়কটি নির্মাণ হলে প্রায় পঞ্চাশ হাজার লোকের যাতায়াতের সুবিধা হবে। সরাইল থেকে আশুগঞ্জ উপজেলায় যেতে তখন মহাসড়কে না উঠেই এই সড়কটি দিয়ে যাতায়াত করতে পারবে। বলিবাড়ি পাকা রাস্তা থেকে নির্মানের জন্য বেশিরভাগ জমি দিয়েছেন কাইয়ুম মিয়া, এছাড়া হাজী নূরুল ইসলাম ছাড়াওRead More


ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবিদের ঘটনায় আমি দু:খিত এবং লজ্জিত: আইনমন্ত্রী

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবি এবং বিচারকের সাথে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা হাইকোর্ট তার এখতিয়ারে নিয়েছে। আমি এই বিষয়ে মন্তব্য করব না। তবে ঘটনা এমন হয়ে থাকলে আমি অত্যন্ত দু:খিত এবং লজ্জিত। আমি ঘটনার ভিডিও চিত্র দেখেছি,সেটি যদি সত্য হয় তাহলে আমি মর্মাহত। আমি আইনজীবি পরিবারের সদস্য,ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি পরিবারেরর সকল আইনজীবিরা এমন ঘটনা করতে পারে আমি বিশ্বাস করিনা। করে থাকলে ২/৩ জন আইনজীবি করতে পারে। আইনজীবিরা সবার আগে আইন মেনে চলে। শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পরিষদ মিলনায়তনে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় প্রধান অতিথিরRead More


দুই বিচারকসহ নাজিরের অপসারণের দাবিতে আইনজীবীদের আদালত বর্জন : বৃহস্পতিবারও আদালতে ছিল অচলাবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বিচারকসহ নাজিরের অপসারণ চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সকল আদালত ৩য় দিনের মত জন্য বর্জন ও প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবীরা। ফলে বৃহস্পতিবারও আদালতে কোন কার্যক্রম হয়। বৃহস্পতিবার সকাল থেকে আদালত বর্জন করে জেলা আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তানভীর ভুইয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম লিটন, মাহবুবুল আলম খোকন প্রমূখ। সময় বক্তারা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল -১ এর বিচারকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে বলেন, গেল ১ ডিসেম্বর বিকেলে মামলা দায়ের করতেRead More


কসবায় গুণীজন সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

রুবেল আহমেদ : কসবায় বৃহস্পতিবার দুপুরে সৈয়দাবাদ সরকারী আদর্শ কলেজ হলরুমে আলহাজ্ব শফিকুল ইসলাম মিয়া খাঁ মাষ্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজের ১১ জন মেধাবী শিক্ষার্থী মেধাবৃত্তি ও গুণীজন হিসেবে ৭১ রণাঙ্গনে দেশের জন্য জীবন উৎসর্গকারী গ্রামের দুই শহীদ বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা সেলিম খান ও পরেশ চন্দ্র মল্লিক। অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধা সেলিম খানের পরিবারের পক্ষে ছোট ভাই আনোয়ার হোসেন খান ও পরেশ চন্দ্র মল্লিকের পরিবারের পক্ষে ভাতিজা নারায়ন চন্দ্র মল্লিক এ সম্মাননাRead More


বিচারককে গালিগালাজ : ব্রাহ্মণবাড়িয়ার বার সভাপতি-সম্পাদককে তলব

ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর আহমেদ ভূঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট মো. আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাদের ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চRead More


আমি বিচারককে বলিনি, বলেছি যে ভিডিও করছিল তাকে- আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ায় এজলাসে বসা একজন বিচারককে অপদস্থ করা এবং তাকে গলাগালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এ নিয়ে এখন জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। ছড়িয়ে পড়া তিন মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক ফাঁকা এজলাসে মামলা পরিচালনা করছিলেন। এ সময় কয়েকজন আইনজীবী এজলাসের সামনে গিয়ে দাঁড়ান। তাদের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঁইয়া, সম্পাদক (প্রশাসন) আক্কাস আলী, আইনজীবী জুবায়ের ইসলাম ছিলেন। তখন এজলাস ঘিরে পুলিশ সদস্যরাও ছিলেন। একজন আইনজীবী আদালত বর্জনের কথা বলে বিচারককে এজলাস থেকে নেমে যেতে বলেন। কথাবার্তারRead More


বিচারপ্রার্থীদের ভোগান্তি বিবেচনায় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কমসূচি প্রত্যাহার

বিচারপ্রার্থীদের ভোগান্তি বিবেচনায় কমসূচি স্থগিত করেছে ব্রাহ্মণবাড়িয়া বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে কমসূচি প্রত্যাহার করে কাজে ফিরেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। তবে আইনজীবীদের চলমান বর্জন কর্মসূচির কারনে আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বিচারপ্রার্থীদের ভোগান্তি বিবেচনায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন এবং যথারীতি তারা তাদের কাজে যোগদান করেছেন।


This site is protected by wp-copyrightpro.com