Main Menu

January, 2023

 

বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক

অদ্য ০৫ জানুয়ারি ২০২৩ তারিখ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একাধিক বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ইকরতলী, কাশেমপুর, কাশিনগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুরা বাইপাস নামক স্থান হতে ২১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২২.৮০০ কেজি গাঁজা, ৪৪৪ বোতল ইস্কফ, ২৩৫ কেজি ভারতীয় জিরা এবং ৩৯০ টি ভারতীয় পার্ক চকলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অন্যান্য চোরাচালানী মালামাল ব্রাহ্মণবাড়িয়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে। উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক এ ধরণের মাদকদ্রব্য আটকের কার্যক্রম পূর্বেরRead More


সরাইলে বীজতলায় মিলল যুবকের গলাকাটা মরদেহ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের পাশের খালের বীজতলায় সোহেল মিয়া (১৫) এক যুবকের হাতের রগ ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বাড়িউড়া নোয়াবাড়ি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে খালের বীজতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল মিয়া সরাইল উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিম পাড়া গ্রামের শামসু মিয়ার ছেলে। সে পেশায় ছিল আঁটোরিকশা চালক। স্থানীয়রা জানান, বিকেলে ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালেরRead More


ব্রাহ্মণবাড়িয়া-২ আসন দখলের লড়ায়ে ১৩জন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া -২ সরাইল আশুগঞ্জ আসনের উপনির্বাচন উপলক্ষে সরাইল-আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল থেকে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। এই উপলক্ষে সকাল থেকে প্রার্থী ও সমর্থকদের পদচারণায় মুখর ছিল উপজেলা প্রাঙ্গন। ব্রাহ্মণবাড়িয়া -২ সরাইল আশুগঞ্জ আসনটিকে উন্মুক্ত ঘোষণা করায়, এই আসনে আওয়ামীলীগ ও বিএনপি থেকে কোন দলীয় প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই মনোনয়ন পত্র নিয়েছেন। সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৮ জন। এর মধ্যে জেলা আওয়ামীলীগেরRead More


ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মাহাবুবুল বারী চৌধুরী মন্টু

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু । বৃহস্প‌তিবার (০৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা নির্বাচন অফিসারের কার্যাল‌য়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান তার মনোনয়নপত্র জমা নেন। এ সময় উপ‌স্থিত‌ ছি‌লেন এসময় অন্যান্যের মধ্যে সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনার, সাবেক প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলমRead More


বিজিবির অভিযানে ইয়াবা, গাঁজা, হুইস্কি ও সাবান উদ্ধার

অদ্য ০৪ জানুয়ারি ২০২৩ তারিখ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একাধিক বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী নোয়াবাদী, রাজাপুর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবপুর নামক স্থান হতে ১০২৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি গাঁজা, ৩১ বোতল হুইস্কি এবং ১০৮০ টি ভারতীয় ফিয়ামা সাবান আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অন্যান্য চোরাচালানী মালামাল ব্রাহ্মণবাড়িয়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে। উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক এ ধরণের মাদকদ্রব্য আটকের কার্যক্রম পূর্বের ন্যায় চলমান থাকবে।প্রেসবিজ্ঞপ্তি)


সরাইলে সাবেক সাংসদ জিয়াউল হক মৃধার নির্বাচনী মতবিনিময় সভা 

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আশুগঞ্জ আসনের আসন্ন উপনির্বাচন কে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে তার নিজ গ্রাম নোয়াগাঁও এলাকার সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় করছেন। মুসা মোতাইদ এর সভাপতিত্বে ও জেলাপরিষদ সদস্য পায়েল হোসেন মৃধার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, ইউনিয়ন জাতীয় পার্টি নেতা ফজলুল হক মৃধা, বিশিষ্ট সালিশ কারক আবু বক্কর মৈশান, হাজী শহিদুল ইসলাম মুন্সি, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মারুফ খান প্রমুখ। এসময় উপস্থিত বক্তারা বলেন যেহেতু এই আসনটি উন্মুক্তRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী ও বিচারিক কর্মচারীদের পাল্টা পাল্টি কর্মসূচি, বিচারিক কার্যক্রম বন্ধ

অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতিতে গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের কর্মচারীরা। এতে আদালতের বিচারিক কাজ বন্ধ হয়ে পড়েছে। বুধবার (০৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি পালন শুরু করেছেন তারা। একইসঙ্গে জেলা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তারা। বিচারকের সঙ্গে আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণ, বিচারিক কাজে হস্তক্ষেপ, কর্মচারীদের মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা। এদিকে গত রোববার (১ জানুয়ারি) থেকে আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া বার অ্যাসোসিয়েশনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলাRead More


মৃত পথযাত্রী নবীনগরের অসহায় হামিদা বেগমের চিকিৎসায় এগিয়ে গেলেন ইউএনও 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হামিদা বেগমের একটি কিডনি বিকল সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনাচিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তার চিকিৎসার জন্য অবশেষে এগিয়ে গেলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। আজ বুধবার রাতে দাপ্তরিক সকল কাজ শেষে অসহায় হামিদার চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও তার উন্নত চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তার পরিবারের বেহাল দশা দেখে এক মাসের খাদ্য সামগ্রী এবং হামিদা বেগমের চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহারRead More


নিজ গ্রামে তারুয়ায় স্থপতি মোবাশ্বের হোসেনের জানাজা সম্পন্ন

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সদ্যসাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের তৃতীয় জানাজা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার পরিবারের প্রতিষ্ঠিত তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন। তারুয়া গ্রামে বসবাসরত মোবাশ্বের হোসেনের চাচাতো ভাই মোসাদ্দেক আহমেদ বলেন, ৫৩ বছর আগে গ্রামে প্রতিষ্ঠিত বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের বেতনের ৫০ ভাগ বহন করতেন স্থপতি মোবাশ্বের হোসেন। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় করে তিনি স্কুলের সামনের একটি ডোবা ভরাট করেRead More


কাউতলীতে ব্রীজের নীচ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে এন্ডারসন খালে ব্রীজের নীচএলাকা থেকে অজ্ঞাত (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কুমিল্লা- সিলেট মহাসড়কের সড়ক ব্রীজের নীচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায় নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিকেলে কাউতলী এলাকার সড়ক ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পায়ে আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।Read More


This site is protected by wp-copyrightpro.com