Main Menu

নিজ গ্রামে তারুয়ায় স্থপতি মোবাশ্বের হোসেনের জানাজা সম্পন্ন

[Web-Dorado_Zoom]

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সদ্যসাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের তৃতীয় জানাজা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার পরিবারের প্রতিষ্ঠিত তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন।

তারুয়া গ্রামে বসবাসরত মোবাশ্বের হোসেনের চাচাতো ভাই মোসাদ্দেক আহমেদ বলেন, ৫৩ বছর আগে গ্রামে প্রতিষ্ঠিত বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের বেতনের ৫০ ভাগ বহন করতেন স্থপতি মোবাশ্বের হোসেন। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় করে তিনি স্কুলের সামনের একটি ডোবা ভরাট করে মেয়েদেরকে খেলার মাঠ করে দিয়েছেন।

গ্রামবাসীরা জানান, দেশবরেণ্য এই স্থপতি নীরবে-নিভৃতে গ্রামের মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন। ১৯৬৯ সালে তার পূর্বপুরুষেরা গ্রামে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। স্থপতি মোবাশ্বের তার নিজ গ্রামে নিজের জায়গায় এবং নিজস্ব অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ইউনিয়ন পরিষদ ভবন, গ্রামীণ ব্যাংক, বাজার ও খেলার মাঠ করেছেন।

পরিবারের সূত্র জানায়, জানাজা শেষে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে নেয়া হয়েছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মরেদহ দান করা হবে।

উল্লেখ্য, গত রোববার দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাশ্বের হোসেন মারা যান। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares