January, 2023
২০২২ সালে ৬৭৪৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৯৯৫১, আহত ১২৩৫৬- যাত্রী কল্যাণ সমিতি
বিদায়ী ২০২২ সালে ৬৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯৯৫১ জন নিহত, ১২৩৫৬ জন আহত হয়েছে। একই সময় রেলপথে ৬০৬ টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত, ২০১ জন আহত হয়েছে। নৌ-পথে ২৬২ টি দুর্ঘটনায় ৩৫৭ জন নিহত, ৩৫৭ জন আহত এবং ৭৪৩ জন নিখোঁজ হয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৭৬১৭ টি দুর্ঘটনায় ১০৮৫৮ জন নিহত এবং ১২৮৭৫ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ ০২ জানুয়ারী সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত একRead More
নবীনগরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি দিয়ে মাদক পাচারকালে ২০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. শরীফ উদ্দিন (৩৫), এবং কসবা পৌরসভার শাহপুর গ্রামের সৌদাগর মিয়ার ছেলে মো. ঈসমাইল মিয়া(৩১)। সূত্রে জানা যায়, সোমবার সকালে আটককৃত দুজন মাদকসহ অভিনব কায়দায় বাঙ্গরা বাজার দিয়ে নবীনগরের দিকে যাচ্ছিলো, তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বাঙ্গরা বাজারের লাইনম্যান মো. মিজান তাদের থামিয়ে তাদের সিএনজিতে থাকা গাঁজাসহRead More
সরাইল বিজিবির উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোহাম্মদ মাসুদ,সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন এবং কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫ শত জন শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, বিজিবিএম, এনএসডবিউসি, এএফডবিউসি, পিএসসি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাস্থ কালিকচ্ছ এলাকায় বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন ৫শত জন অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন। প্রতিবন্ধী, বিধাব, বয়স্কা, মানসিক ভারসাম্যহীন ও অসহায় দরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল স্তরের বিজিবি সদস্যদের সাথে কুশলাদীRead More
সরাইলে উকিল আব্দুস সাত্তার কে অবাঞ্চিত ঘোষণা
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উকিল আব্দুস সাত্তার ভূইয়াকে অবাঞ্চিত ঘোষণা করছে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা। সোমবার সরাইল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে উকিল আব্দুস সাত্তার ভূইয়া কে অবাঞ্চিত ঘোষণা করেন উপজেলা’র নেতৃবৃন্দরা। সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে এসময় উপস্থিত সংবাদকর্মীদের উদ্যেশ্যে লিখিত বক্তব্য পাঠ করে শুনান উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম, স্বেচ্ছাসেবক দলেরRead More
উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত
বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি উন্মুক্ত রেখে ঠাকুরগাঁও-৩ ও বগুড়া-৪ আসন দুটি ১৪ দলের দুই শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাসদকে দিয়েছে ক্ষমতাসীন দলটি। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি দলীয় এমপি উকিল আবুস সাত্তার ভূঁইয়া তার দলের অন্য পাঁচ এমপির সঙ্গে পদত্যাগ করেন। তবে উকিল আবদুস সাত্তার এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন প্রার্থী হচ্ছেন হচ্ছেন উকিল আব্দুস সাত্তার
আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সদ্য পদত্যাগ করা বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। রবিবার বিকালে তার পক্ষে সাদ মোহাম্মদ রশিদ নামে এক ব্যক্তি মনোনয়ন সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাগ দলের মাধ্যমে বিএনপির সঙ্গে পথচলা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচ বারের সংসদ সদস্য বর্ষীয়ান নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার। সর্বশেষ দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর গতRead More
সাংবাদিক শ ম হামিদুল আলম চৌধুরীর একাদশ মৃত্যুবার্ষিকী
বিজয়নগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া তিতাস পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত সাংবাদিক শ ম হামিদুল আলম চৌধুরীর একাদশ মৃত্যুবার্ষিকী আজ সোমবার (২ রা জানুয়ারী ২০২৩খ্রি.)। শ ম হামিদুল আলম চৌধুরী ২০১২ সালের এই দিনে স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। প্রয়াত সাংবাদিক শ ম হামিদুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মরহুমের কনিষ্টপুত্র দৈনিক নয়া শতাব্দীর বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) তার বাবার আত্নার মাগফেরাতের জন্য দেশবাসিসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।



















