Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন প্রার্থী হচ্ছেন হচ্ছেন উকিল আব্দুস সাত্তার

[Web-Dorado_Zoom]

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সদ্য পদত্যাগ করা বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। রবিবার বিকালে তার পক্ষে সাদ মোহাম্মদ রশিদ নামে এক ব্যক্তি মনোনয়ন সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাগ দলের মাধ্যমে বিএনপির সঙ্গে পথচলা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচ বারের সংসদ সদস্য বর্ষীয়ান নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার। সর্বশেষ দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ সব পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সাত্তার ভূঁইয়া।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘বিএনপি সাত্তার ভূঁইয়ার জন্য কম করেনি। তিনি বিএনপি থেকে পাঁচ বার এমপি, প্রতিমন্ত্রী হয়েছেন। বর্তমান সময়ে তিনি বিএনপির সঙ্গে বেইমানি করেছেন।’

উল্লেখ্য, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের নির্বাচনে তৎকালীন চার দলীয় জোট সরকার থেকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে আবদুস সাত্তার ভূইয়া আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তবে ২০০৮ সালের নির্বাচনের পরে রাজনৈতিক কার্যক্রম থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন। পরে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও ধানের শীষ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares