Main Menu

May, 2022

 

কাতারে প্রথম বারের মতো বাংলাদেশ স্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

আমিন ব্যাপারী:: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সোমবার স্থানীয় সময় ভোর সোয়া পাঁচটায় কাতারের সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবার কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ।দল মত নির্বিশেষে বাংলাদেশিদের সতস্ফুর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় ।ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন এনডিসি ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।Read More


নবীনগরে আওয়ামীলীগ নেতা কাজী মোর্শেদ হোসেন কামালের ৫ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবারের ন্যায় এবারো আসন্ন ঈদ শুভেচ্ছা হিসেবে অসহায় মানুষদের মাঝে ৫হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. কাজী মোর্শেদ হোসেন কামাল। গতকাল রবিবার বিকেলে নবীনগর মহিলা কলেজ অডিটোরিয়াম থেকে এই ঈদ শুভেচ্ছা হিসেবে অসহায় মানুষদের মাঝে ৫হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ শুরু করেন আওয়ামীলীগ নেতা কাজী মোর্শেদ হোসেন কামাল। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন সহRead More


নবীনগরে রাতের আধারে ঈদ উপহার নিয়ে ইউএনও

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতের আধারে ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের বাড়ি বাড়ি ঘুরছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক।গত কয়েকদিন যাবৎ তিনি উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ৩০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার নতুন পোশাক-আশাক ও মোরগ, চাল,ডাল,তেল, সেমাই সহ আর্থিক সহায়তা পৌছে দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের এই মানবতাবাদী কর্মকান্ডে এলাকার সুধী সমাজে প্রশংসা কুড়াচ্ছেন। উপহার পেয়ে অসহায় পরিবারদের মুখে হাসি ঝলক দেখা যায়। তারা জানান, আমাদের মতো গরীব মানুষরা নতুন জামা কাপড় পরে ঈদ করবে সেটা কল্পনাও করতে পারি নাই। ইউএনও স্যার আমাদেরRead More


This site is protected by wp-copyrightpro.com