Main Menu

নবীনগরে আওয়ামীলীগ নেতা কাজী মোর্শেদ হোসেন কামালের ৫ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবারের ন্যায় এবারো আসন্ন ঈদ শুভেচ্ছা হিসেবে অসহায় মানুষদের মাঝে ৫হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. কাজী মোর্শেদ হোসেন কামাল। গতকাল রবিবার বিকেলে নবীনগর মহিলা কলেজ অডিটোরিয়াম থেকে এই ঈদ শুভেচ্ছা হিসেবে অসহায় মানুষদের মাঝে ৫হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ শুরু করেন আওয়ামীলীগ নেতা কাজী মোর্শেদ হোসেন কামাল। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন গ্রামে আওয়ামীলীগ নেতা কাজী মো্শেদ হোসেন কামালের ঈদ শুভেচ্ছা শাড়ি-লুঙ্গি পৌছে দেয়া হয়।

উল্লেখ্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. কাজী মোর্শেদ হোসেন কামাল দীর্ঘ দিন যাবৎ এলাকায় এই মানবিক সহায়তা করে আসছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares