Main Menu

নবীনগরে রাতের আধারে ঈদ উপহার নিয়ে ইউএনও

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতের আধারে ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের বাড়ি বাড়ি ঘুরছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক।গত কয়েকদিন যাবৎ তিনি উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ৩০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার নতুন পোশাক-আশাক ও মোরগ, চাল,ডাল,তেল, সেমাই সহ আর্থিক সহায়তা পৌছে দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের এই মানবতাবাদী কর্মকান্ডে এলাকার সুধী সমাজে প্রশংসা কুড়াচ্ছেন।

উপহার পেয়ে অসহায় পরিবারদের মুখে হাসি ঝলক দেখা যায়। তারা জানান, আমাদের মতো গরীব মানুষরা নতুন জামা কাপড় পরে ঈদ করবে সেটা কল্পনাও করতে পারি নাই। ইউএনও স্যার আমাদের সে স্বপ্ন সত্যি করেছেন। আমাদের নতুন জামা কাপড়, জুতা নগদ টাকা সহ ঈদের বাজার করে দিয়েছে। আমরা অনেক খুশি। আল্লাহতায়লা স্যারেরে ভালো রাখুক,আমরা দোয়া করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন, সমাজের পিছিয়ে পরা অসহায় মানুষ গুলিরও ইচ্ছে হয় ঈদের আনন্দ করতে। তাদের পাসে দাঁড়ানোটা আমাদের সকলের দ্বায়িত্ব। আসুন আমরা সকলে এই অবহেলিত মানুষ গুলির পাশে দাড়াই। তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares