May, 2022
নবীনগরে আড়াই বছর পর বীর মুক্তিযোদ্ধার লাশ উত্তোলন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উওর কাইতলা ইউনিয়নের নারুই গ্রামে আজ শনিবার সকালে আব্দুল ওহিদ নামের এক বীর মুক্তিযোদ্ধার লাশ আদালতের নির্দেশে আড়াই বছর পর উত্তোলন করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নারুই বাজারে ১৭ই নভেম্বর ২০১৯ সালে তুচ্ছ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদের সাথে তার ভাতিজা আবু হানিফের কথাকাটাকাটির জের ধরে আব্দুল ওহিদ মিয়া মারা যায়। এই ঘটনায় এলাকায় শালিশী হয়। গত বছরের ৭ই সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদের স্ত্রী হোসনা আরা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলা পর্যালোচনা করে লাশ উত্তোলনেরRead More
নবীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত একজন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের চাইরপাইরা নামক স্থানে সিএনজি ও ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক উজ্জ্বল মিয়া (৩২) নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। নিহতের বাড়ি পৌর এলাকার সুহাতা গ্রামে। সে মৃত আলী আহাম্মদের ছেলে। জানা যায়, সদর বাজারের হাবিব বেকারীতে কর্মরত ৩ সন্তানের জনক উজ্জ্বল মিয়া প্রতিদিনের মতো বেকারীর মালামাল নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাঙ্গরা বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। বাঙ্গরা বাজারের কাজ শেষে নবীনগরে ফেরার পথিমধ্যে চাইরপাইরা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিকে আসা একটি সিএনজি অটো রিকসা উজ্জ্বল মিয়ারRead More
সরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সরাইল থানা-পুলিশ। শুক্রবার (৬ মে) দুপুরে নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যানি’।
বিজয়নগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজয়নগর প্রতিনিধি ::বিজয়নগরে ইসলামপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ইসলামপুর মিয়ার মাঠে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্ভোধন করেন তিতাস গ্যাস ফিল্ডের ম্যানেজার হাসান মাহমুদ মুসলিম। উক্ত উদ্বোধনী অনুষ্টানে মো,আ,মান্নানের সভাপতিত্বে ও মোঃ জুয়েল ভুইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,তিতাস শিশু ও জেনারেল হাসপাতালের এমডি মো,নাজমুল হক,ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রুবেল মিয়া,সাধারণ সম্পাদক রাশেদ মিয়া,আজিজুর রহমান হেলাল, ইজাজুর রহমান রাকিব, হেলাল মিয়া, হিমেল আহমেদ প্রমুখ।
বিজয়নগরে ৭ দাঙ্গাবাজ আটক
বিজয়নগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এসময় ৭ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মনির হোসেন (৩০),আনুয়ার হোসেন (৩৫),আইনুল ইসলাম (৩৮),লুতফুর রহমান (৩৮),ছুট্রু মিয়া (৩৪),ফারুক মিয়া( ৩৫), ও নুর আহমেদ (৩৮)। আজ বৃহষ্পতিবার বিকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাহাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান , বুধন্তি গ্রামের লুতফুর রহমান ও মনির মিয়ার মধ্যে বাথরুমের চালের উপর আমগাছের ডাল যাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের হামলায় ৫/৬ জন আহতRead More
সরাইলে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত
মোহাম্মদ মাসুদ, সরাইল। ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইলের ইসলামাবাদ (গোগদ) এলাকায় দুইটি বাস একটি অন্যটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই দিকে খাদে পড়ে যায়। এঘটনায় জাহানারা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়। তিনি ইসলামাবাদ এলাকার রজব আলী’র স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ (গোগদ) নামক স্থানে তাসপিয়া পরিবহনের একটি বাস অপর দিক থেকে আসা সাগরিকা পরিবহনের একটি বাস কে সাইড দিতে গিয়ে দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় রাস্তা দিয়ে হেটে যাওয়া জাহানারা বেগম কে চাপা দিলে তিনি মারাত্মকRead More
বিজয়নগরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিজয়নগর প্রতিনিধি :: বিজয়নগরে বুধন্তি ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে ফাইনাল খেলায় বুধন্তি ইউনিয়ন উত্তর অঞ্চলকে ট্রাইবেকারের মাধ্যমে বুধন্তি দক্ষিনাঞ্চল একাদশ পরাজিত করেন। খেলার পুরষ্কার বিতরণ অনুষ্টানে বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো,ফেরদৌস মিয়ার সভাপতিত্বে ও শাহ মো,ইয়াকিব আরাফাতের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু।অতিথি ছিলেন ডা,তোফাজ্জল ইসলাম, তাজুল ইসলাম মেম্বার,বাহাউদ্দীন সুজন,সিরাজুল ইসলাম, একুশে টিভির শরিফুল ইসলাম,অনিক মিয়া,এড,আমির উদ্দিন, শাকিল প্রমুখ।
আখাউড়ায় ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারতকালে বজ্রপাতে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে রনি মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার দুর্গাপুরের মৃত মোহাম্মদ আলীর ছেলে। মঙ্গলবার সকালে পৌর এলাকার খরমপুর কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। জিয়ারত অবস্থায় তিনি বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
করোনার প্রকোপ কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর পর খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লিরা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে আজ মঙ্গলবার সকাল ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও বিশ^ মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়
আজ পবিত্র ঈদুল ফিতর। দিনটি পালনে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জেলাজুড়ে। ব্রাহ্মণবাড়িয়ায় সকাল ৮ টায় জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। এছাড়াও টেংকের পাড় জামে মসজিদ, ভাদুঘর ফাটাপুকুর পাড় ঈদগাহ ময়দান, পশ্চিম মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, দক্ষিন পৈরতলা বাসস্ট্যান্ড মসজিদুল কোবায়, হাসপাতাল মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং জেলার বিভিন্ন মসজিদে মসজিদে সকাল ৮ টা থেকে ৯ টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ মাঠ ও মসজিদগুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে করা হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতারRead More



















