Main Menu

নবীনগরে আড়াই বছর পর বীর মুক্তিযোদ্ধার লাশ উত্তোলন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উওর কাইতলা ইউনিয়নের নারুই গ্রামে আজ শনিবার সকালে আব্দুল ওহিদ নামের এক বীর মুক্তিযোদ্ধার লাশ আদালতের নির্দেশে আড়াই বছর পর উত্তোলন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নারুই বাজারে ১৭ই নভেম্বর ২০১৯ সালে তুচ্ছ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদের সাথে তার ভাতিজা আবু হানিফের কথাকাটাকাটির জের ধরে আব্দুল ওহিদ মিয়া মারা যায়। এই ঘটনায় এলাকায় শালিশী হয়। গত বছরের ৭ই সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদের স্ত্রী হোসনা আরা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলা পর্যালোচনা করে লাশ উত্তোলনের নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে গতকালশনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোশাররফ হোসেন নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ওহিদের লাশ উত্তোলন করা হয়।

এ ব্যাপারে কাইতলা উওর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাছির বলেন, আদালতের নির্দেশে বীর মুক্তিযোদ্ধার লাশ উত্তোলন করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) মোশাররফ হোসেন বলেন, আদালতের নির্দেশে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদ মিয়ার লাশ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে লাশটি প্রেরণ করা হয়েছে






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares