December, 2021
নবীনগরে বিজয় দিবসের ব্যানার ছিড়ে ফেলায় এক যুবক আটক
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রোগ্রামে মঞ্চে টানানো ব্যানার ছিড়ে ফেলার অপরাধে মো. সবুজ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ১৯ ডিসেম্বর রবিবার সকালে তাকে আটক করে নবীনগর থানায় নিয়ে আসা হয়। আটকৃত সবুজ সাতমোড়া গ্রামের সাবেক মেম্বার মো. রফিকুল ইসলামের ছেলে। সূত্রে জানা যায়,উপজেলার সাতমোড়া উচ্চ বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টায় বিজয় দিবসের প্রোগ্রাম করা জন্য মঞ্চ তৈরী করে তাতে ব্যানার টানানোর পর সবুজ এসে স্কুল কর্তপক্ষের কারো সাথে কোন কথা না বলে মঞ্চের বঙ্গবন্ধু ওRead More
বিজয়ের মাসে কারাগারে আখাউড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার , প্রতিবাদে মানববন্ধন
বকেয়া ভাড়ার মামলায় তিনি গত ১৫ দিন ধরে কারাগারে আটক আছেন ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার । সাজানো মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে দাবি করে তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। রোববার সকালে পৌরশহরের সড়ক বাজারে এড. সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সৈয়দ জামসেদ শাহ্ সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন,Read More
নবীনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুইজন নিহতের ঘটনায় মামলা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) ও তার সহযোগী বাদল সরকারকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় নিহত এরশাদুলের ছোট ভাই আক্তারুজ্জামানের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ। আসামিদের মধ্যে রয়েছে এজহারনামীয় ১৫ জন এবং অজ্ঞাত আরও ৩-৪ জন। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, গতকাল (শনিবার) রাতে মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতেRead More
নবীনগর পৌরসভার ১১টি রাস্তা, ০৭টি ড্রেন ও ০৩টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণের শুভ উদ্বোধন করলেন এমপি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভায় শুক্রবার(১৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন তৃতীয়নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন সেক্টর প্রকল্প (UGIIP-III) এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনের সাংসদ এবাদুল করিম বুলবুল। এ প্রকল্পের আওতায় নবীনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১১টি রাস্তা, ০৭টি ড্রেন ও ০৩টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। এ সকল নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১২,৫৩,৯৮,৪২২ (বার কোটি তেপ্পান্ন লক্ষ আটানব্বই হাজার চারশত বাইশ) টাকা। নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাসের সার্বিক তত্ত্বাবধানে উক্ত কার্যক্রম শুরু হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলাRead More
মহিউদ্দিননগরে মেম্বার পদপ্রার্থী শেখ মোঃ ছায়েদুর রহমানের সমর্থনে উঠান বৈঠক
আসন্ন ১১ নং সুলতানপুর ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ মোঃ ছায়েদুর রহমানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে মহিউদ্দিননগর হাজী বাড়িতে এবং শুক্রবার রাতে মধ্যপাড়ায় পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে সকলে শেখ মোঃ ছায়েদুর রহমানকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সড়ক পাড়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে হাজী বাড়িতে অনুষ্ঠিত হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন, বড়বাড়ির শোভা মিয়া, সরকার বাড়ির হানিফ সরকার, মাস্টার বাড়ির বাকি বিল্লাহ, ব্যাপারী বাড়ির কুদ্দুস মেম্বার, হেলাল মোল্লা ও হাবিব মিয়া, হাজী বাড়ির শেখ শরিয়তউল্লাহ, ফাইজুল ইসলাম, আবু নাইম,Read More
সরাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥“ শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা।” “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে ” এ প্রতিপাদ্যকে ধারণ করে সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে “অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দিন ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডারRead More
‘উত্তর কালীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজ’
সরাইলে অভিভাবক সমাবেশ
মোহাম্মদ মাসুদ,সরাইল : স্থানীয় ‘সুহৃদ’ নামক সংগঠনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত সরাইলের ‘উত্তর কালীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজ’-এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্যকে দেয়া হয়েছে সংবর্ধনা। আজ শনিবার সকালে শিক্ষক ফারজানা আক্তার ও কামরূল ইসলামের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন। বক্তব্য রাখেন- কৃষি ব্যাংক মৌলভী বাজার শাখার ডিজিএম আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাত খাঁ, রেকটর ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, প্রেসক্লাবেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় চোখের অসহায় রোগীদের নিয়ে আইকন ও ডাঃ সফিকের রমরমা ব্যবসা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিন বছরের বেশি সময় ধরে চক্ষু বিশেষজ্ঞের পদ শূন্য। বর্তমানে দুজন চিকিৎসা কর্মকর্তা দিয়ে চোখের রোগীদের শুধুমাত্র দৃষ্টি ও চশমা পরীক্ষার সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজন প্রশিক্ষণে থাকায় বর্তমানে সেবা দিচ্ছেন চিকিৎসক সফিকুল ইসলাম। খবর আসে সেখানে বসে তিনি হাসপাতালের বিপরীতে অবস্থিত আইকন নামের একটি প্রতিষ্ঠানে রোগী পাঠান। সত্যতা যাচাইয়ে পরপর দুইদিন হাসপাতালে অবস্খান নেয় প্রতিবেদক । এতেই ধরা পরে রোগী বাগানোর বিষয়টি। অধিকাংশ রোগীকেই দেয়া হচ্ছে, অটো রিফ্লেকশন নামের একটি পরীক্ষা। মৌখিকভাবে বলে দেয়া হচ্ছে আইকন অপটিক্যাল এন্ড চক্ষু সেন্টারের নামও ঠিকানা। রোগীরা ঠিকমত বুঝতেওRead More
বুধন্তিতে নৌকার গনসংযোগে ফেলো ড,তোফাজ্জল ইসলাম শাহিন
মো,জিয়াদুল হক বাবু; বিজয়নগরের ১ নং বুধন্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী এফতেহারুল ইসলাম শামিম মাষ্টারের এর প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন গ্রাম।নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই তিনি এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সহ দলীয় নেতা কর্মীরা। গতকাল রাত ও সকালে ইউনিয়নের ইসলামপুর, শশুই,বিরপাশা, বুধন্তি সহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেছেন বন্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (আইবিজিই) পরিচালক ও বিজ্ঞান সংস্থার ফেলো ড,তোফাজ্জল ইসলাম শাহিন। এসময় নৌকার প্রার্থী এফতেহারুল ইসলাম শামিম, সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান রাকিব, চমক মেম্বার,খোকন প্রমুখ।
নাসিরনগরে মওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী উদযাপন কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী উদযাপন কমিটির নাসিরনগরের সদস্য সচিব এস.এম. বদিউল আশরাফের সঞ্চালনায় ও আহবায়ক কামরুল চকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাসানী চর্চা কেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়া শাখার সংগঠক অ্যাডভোকেট আব্দুন নূর, তেল-গ্যাস, খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নাসির মিয়া,জাতীয় কৃষক ক্ষেত-মজুর সমিতির ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আব্দুস সুবহানRead More



















